অর্থ মন্ত্রণালয়ের কনসালটেন্ট পদে যোগদান করলেন রামুর জসিম উদ্দিন

0
6

 

কামাল হোসেন:
বিশ্বব‌্যাংক ও বাংলা‌দেশ সরকা‌রের অর্থ মন্ত্রণাল‌য়ের অধী‌নে Strengthening Public Financial Management Program to Enable Service Delivery (SPFMS) প্রকল্পের কনসাল‌টেন্ট (প্রকিউরমেন্ট) হি‌সে‌বে যোগদান করেছেন রামুর কৃতি সন্তান খাদ্য অধিদপ্তরের উপপরিচালক(উন্নয়ন) ইন্জি‌নিয়ার জ‌সিম উদ্দিন। খাদ্য মন্ত্রণালয় সংস্থা প্রশাসন -১ শাখার উপ সচিব মো. আবুল আমিন স্বাক্ষরিত অফিস আদেশের মাধ্যমে তিনি ১৫ ফেব্রুয়ারী ( বৃহস্পতিবার) নতুন কর্মস্থলে যোগদান করেন।

জসিম উদ্দিন কাউয়ারখোপ ইউনিয়নের মনিরঝিল গ্রামের মরহুম সুলতান আহামদ ও রোকেয়া বেগমের সন্তান। তার পিতা সুলতান আহামদ ছিলেন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা’র সাবেক পরিদর্শক। ২ ভাই ১ বোনের মধ্যে জসিম উদ্দিন তৃতীয়। তার বড় ভাই সাহাব উদ্দিন কাজল পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তা। বড় বোন শামিম আরা আক্তার একজন গৃহিণী।
তিনি ২০০৪ সালে রামু খিজারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি,২০০৬ সালে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ থেকে এইচএসসি, ২০১২ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং (মেকানিক্যাল), ২০১৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে ডেভেলপমেন্ট স্টাডিসে মাস্টার্স,২০১৯ যুক্তরাজ্যের Chartered Institute of procurement and supply (CIPS) থেকে MCIPS সম্পন্ন করেন।

ইন্জি‌নিয়ার জ‌সিম উদ্দিন ৩৩তম বিসিএস (খাদ্য) ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হয়ে ২০১৪ সালে খাদ্য অধিদপ্তরে সহকারী পরিচালক (উন্নয়ন) হিসেবে যোগদান করেন। ২০১৯ সালে উপপরিচালক হিসেবে পদোন্নতি পেয়ে খাদ্য অধিদপ্তরের উপপরিচালক(উন্নয়ন), পদে যোগদান করেন ।
তিনি ২০১৬ সালে চীন সরকারের China National Institute of Food and fermentation industries থেকে “খাদ্য নিরাপত্তা” এবং ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ ইলিনয় থেকে “বাংলাদেশ ইন্ট্রেগ্রেটেড ফুড পলিসি ” বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন।
নতুন কর্মস্থলে যোগদান করে ইন্জি‌নিয়ার জ‌সিম উদ্দিন পরিবার সহ এলাকাবাসীর কাছে দোয়া কামনা করেন।

আগেরামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবদুর রহিমের ইন্তেকাল
পরেরামু গর্জনিয়া ঘিলাতলি বিট কর্মকর্তা আনোয়ার হোসেনের বিদায় ও নবাগত বিট কর্মকর্তাকে বরণ