রামুতে পুলিশের গাড়ি থামিয়ে ডাকাতির চেষ্টা, অস্ত্রসহ এক ডাকাত আটক

0
11

 

নুর হোসেন সুজন বিএ:
রামু উপজেলায় টহলরত পুলিশের গাড়ি থামিয়ে ডাকাতির চেষ্টাকালে এক ডাকাতকে আটক করেছে পুলিশ। ২৩ এপ্রিল বুধবার দিবাগত রাত ৩টা ৩০ মিনিটের দিকে রামুর খুনিয়া পালং ইউনিয়নের শফি আলম মেম্বারের রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃত ডাকাতের নাম আব্দুর ছফুর (৩৫)। তিনি রামুর জমিরাকাটা এলাকার মৃত সৈয়দ আলমের ছেলে।

রামু থানা পুলিশ জানায়, এএসআই আলাউদ্দীনের নেতৃত্বে টেকনাফ মরিচ্চা মহাসড়কে একটি টহল দল রাতে ওই এলাকায় দায়িত্ব পালন করছিল। এ সময় একদল ডাকাত পুলিশের গাড়ি থামিয়ে ডাকাতির চেষ্টা চালায়। তাৎক্ষণিকভাবে পুলিশ সদস্যরা প্রতিরোধ গড়ে তোলেন এবং ধাওয়া দিয়ে আব্দুর ছফুরকে আটক করতে সক্ষম হন।

ঘটনাস্থল থেকে পুলিশ ১টি কিরিচ, ২টি ধারালো দা, ৫টি লোহার রড, ১টি চাইনিজ টিপ ছুরি ও ২টি লাঠি উদ্ধার করেছে।

এ বিষয়ে রামু থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আটককৃত ব্যক্তিকে কক্সবাজার আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

আগেরামুতে উন্নয়ন প্রকল্পের কাজে অনিয়ম: ইউনূস সরকারের সময়েও আওয়ামী আমলের ধারাবাহিকতা!
পরেপাকিস্তানে ভাইরাল টিকটক ভিডিও: ১৭ বছর পর রামুর নিখোঁজ হায়দার আলীর সন্ধান