রামুতে একতা যুব সংসদের ২ যুগ পুর্তি অনুষ্ঠান সম্পন্ন

0
20

 

সংবাদ বিজ্ঞপ্তি :
রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের উত্তর মিঠাছড়ি বড়ুয়া পাড়ার একতা যুব সংসদের ২ যুগ পুর্তি অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১৩ জুন) সকাল থেকে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এ আয়োজন সম্পন্ন হয়। এ উপলক্ষে আয়োজিত সভায় উপস্থিত সকলের সম্মতিতে কীর্তনীয়া দয়াল বড়ুয়া সভাপতি ও সোহেল বড়ুয়া সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। একতা যুব সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি
অমিরন বড়ুয়া সভায় সভাপতিত্ব করেন।
এতে সম্মানিত অতিথি ছিলেন একতা যুব সংসদের উপদেষ্টা, জোয়ারিয়ানালা ২ নং ওয়ার্ডের সাবেক মেম্বার নুরুল ইসলাম, একতা যুব সংসদের উপদেষ্টা, জাতীয়তাবাদি শ্রমিকদল নেতা রনজিত বড়ুয়া, একতা যুব সংসদের উপদেষ্টা, সাংবাদিক নীতিশ বড়ুয়া, একতা যুব সংসদের উপদেষ্টা, প্রজ্ঞামিত্র বনবিহার পরিচালনা কমিটির কার্যকরি সভাপতি তরুন বড়ুয়া, সাধারণ সম্পাদক টিটু বড়ুয়া, একতা যুব সংসদের প্রতিষ্ঠাতা সদস্য রতন বড়ুয়া, নিপন বড়ুয়া কোম্পানি, বিমল বড়ুয়া, মাস্টার রিটন বড়ুয়া, লিটন বড়ুয়া, মিতুস বড়ুয়া, নয়ন বড়ুয়া, ধলু বড়ুয়া, মামুন বড়ুয়া আথা প্রমুখ নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ সহ সকলে মধ্যাহ্ন ভোজে মিলিত হয।
বক্তারা বলেন, ২০০১ সালে প্রতিষ্ঠিত একতা যুব সংসদের সদস্যরা সামাজিক ও ধর্মীয় কাজের পাশাপাশি সমাজের অসহায় মানুষের সেবায় নিজেদের নিয়োজিত রেখেছে। আগামীতেও তাদের এধারা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করে একতা যুব সংসদের সদস্যরা।

আগেসেনা অভিযানে আটক কক্সবাজারের শীর্ষ সন্ত্রাসী ডাকাত শাহীন
পরেরামুতে পাহাড় থেকে গাছ ও মাটি কেটে বাড়ি নির্মাণের পায়তারা