[post_category_links]

রামুতে নারী ও শিশু নির্যাতন মামলার আসামি গ্রেফতার

[post_sub_title]
[post_reporter_with_date]

রামুতে নারী ও শিশু নির্যাতন মামলার আসামি গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক:
রামুতে নারী ও শিশু নির্যাতন মামলার এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সোমবার রাতে রামু থানায় হস্তান্তর করা হয়েছে। আটককৃত আসামী জিয়া উদ্দিন বাবুল (৩১), তিনি রামুর খুনিয়া পালং ইউনিয়নের পশ্চিম গোয়ালিয়া পালং (৮নং ওয়ার্ড) এলাকার সুলতান আহমদের পুত্র।
এজাহার সুত্রে জানা যায়, পূর্ব গোয়ালিয়াপালং, ৭নং ওয়ার্ডের নুরুল আলম এর মেয়ে রোমা আকতার। পেশায় স্কুল শিক্ষিকা।
তার সাথে বিগত ১৮/০২/২০২৫ সালে একই ইউনিয়নের জিয়া উদ্দিন বাবুলের সাথে বিবাহ হয়। বিবাহের পর কিছুদিন যেতে না যেতে বিভিন্ন অজুহাতে ও যৌতুক বাবদ টাকার দাবিতে রোমা আকতারকে গালি গালাজ, মারধর করে এবং তাকে যথাযথ ভাবে স্ত্রীর মর্যাদা, ভরণ পোষন না দিয়ে নানা ভাবে হয়রানি নির্যাতন ও হুমকি প্রদান করে আসছিলো। এরই সুত্রধরে গত ২৪/০৮/২০২৫ তারিখ সকালে যৌতুক বাবদ ২ লক্ষ টাকা দাবি করা হলে রোমা আকতার যৌতুকের টাকা দিতে অস্বীকার করে, এতে ক্ষিপ্ত হয়ে জিয়া উদ্দিন গং রোমা আকতারকে লোহার রড় দিয়ে সারা শরীরে রক্তাক্ত জখম করে। পরে তার আর্তচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পরবর্তীতে ভুক্তভোগী রোমা আকতার বাদী রামু থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করলে অভিযুক্ত জিয়া উদ্দিন বাবুলকে আটক করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
ভুক্তভোগী পরিবারের এক সদস্য বলেন, “আমরা আইনের প্রতি আস্থা রেখে মামলা করেছিলাম। আসামি ধরা পড়ায় আমরা ন্যায্য বিচার পাব বলে আশা করছি।”
আটকের সত্যতা স্বীকার করে রামু থানার (ওসি) তদন্ত মোঃ ফরিদ বলেন, “নারী ও শিশু নির্যাতন মামলার আসামি জিয়া উদ্দিন বাবাুলকে আদালতে প্রেরণ করা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে

 

 

[category_title title="সর্বশেষ" slug="সর্বশেষ"]

[category_title title="এই সপ্তাহের পাঠকপ্রিয়" slug="#"]