রামুতে মিয়ানমার পাচারের সময় ২৫টি মোবাইল ফোন জব্দ, আটক ৪

0
60

হাসান তারেক মুকিম, রামু
রামুর গর্জনিয়া ইউনিয়নের বড়বিল এলাকা থেকে মিয়ানমার পাচারের সময় ২৫টি মোবাইল ফোনসহ চারজনকে আটক করেছে পুলিশ। সোমবার (০৯ ডিসেম্বর) দুপুর সাড়ে ২টার দিকে গর্জনিয়া পুলিশ ফাঁড়ির এসআই মোঃ জুয়েল চৌধুরীর নেতৃত্বে ফাঁড়ির একটি টিম এ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, বড়বিল এলাকা দিয়ে সিএনজি যোগে চোরাইপথে মিয়ানমার পাচারের উদ্দেশ্যে মোবাইল ফোনগুলো নেওয়ার সময় চারজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, নাইক্ষ্যংছড়ির ফুলতলি এলাকার জাকের হোসেনের পুত্র মোঃ জুবাইর (২৩), রামুর কচ্ছপিয়ার তিতার পাড়ার মোঃ ফজল করিমের পুত্র আঃ রহিম (শাকিল), একই এলাকার লাল মিয়ার পুত্র মোঃ এরশাদ ও মৃত অনিল দাশের পুত্র হৃদুল দাশ (২২)
জব্দ মোবাইল ফোনগুলোর মধ্যে রয়েছে, টেকনো ১৩টি, ইনফিনিক্স ৫টি, অনর ৩টি এবং অপপো ৪টি।

গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ শোভন কুমার জানান, জব্দ মোবাইল ফোন ও আটক চারজনকে হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় রামু থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আগেরামুতে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন
পরেমোবাইল নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে ইসি