১২ লক্ষ ৭১ হাজার টাকা ব্যয়ে…..  ঈদগাঁওতে  গ্রামেগঞ্জে অভূতর্পূব উন্নয়ন কাজ এগিয়ে যাচ্ছে

0
41
এম আবুহেনা সাগর,ঈদগাঁও

বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতার অংশ হিসেবে জেলা সদরের ঈদগাঁওর গ্রামীন জনপদে অভূতপূর্ণ উন্নয়ন কাজ এগিয়ে যাচ্ছে।
তবে কিছু কিছু উন্নয়নের কাজ সম্পন্নের পথে।
চলতি মাসে ১০/১৫ দিন ধরে ঈদগাঁও ইউনিয়ন এর ২নং ওর্য়াড় (মধ্যম-উত্তর) মাইজ পাড়াতে নানান প্রকল্পের আওতাভুক্ত ১২লক্ষ৭১ হাজার টাকার উন্নয়ন কাজ চলমান রয়েছে। জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন কাজে গ্রামাঞ্চলে
সাধারন লোকজন সন্তোষ্ট। এলাকাতে উন্নয়নে সচেতন মানুষরা খুশিতে উৎফুল্ল। তবে উন্নয়ন কাজের উদ্বোধন করেন,ঈদগাঁও চেয়ারম্যান ছৈয়দ আলম।
তৎমধ্য দুইলক্ষ টাকা বাজেটে মধ্যম মাইজ পাড়ার প্রধান সড়ক হতে পুতিক্যার বাড়ী এবং মরহুম আব্বাস ডিলারের বাড়ী পর্যন্ত ব্রিক সলিন দ্বারা গ্রাম্য রাস্তা নির্মান। দুইলক্ষ টাকা বাজেটে উত্তর মাইজ পাড়া কাসেমের দোকান থেকে গুরা মিয়ার বাড়ী পর্যন্ত ব্রিক সলিন দ্বারা রাস্তা নির্মান। একলক্ষ টাকা বাজেটে উত্তর মাইজ পাড়া সড়ক হতে মমতাজের বাড়ী পর্যন্ত ব্রিক সলিন দ্বারা রাস্তা নির্মান।একলক্ষ একাত্তর হাজার টাকা বাজেটে নাছির গাইড ওয়াল নির্মান। দুইলক্ষ টাকা বাজেটে মধ্যম মাইজ পাড়া বলিখেলা পুকুরের গাইড ওয়াল নির্মান। উত্তর মাইজ পাড়া মুক্তিযোদ্বা ছৈয়দুল করিম চৌধুরী পুকুর হতে ফিরোজ আহমদের বাড়ী পর্যন্ত বাড়ী ড্রেন নির্মান। দুইলক্ষ টাকা বাজেটে উত্তর মাইজ পাড়া রাজিবুল হক চৌধুরীর বাড়ী হতে হুমায়ুন কবির চৌধুরীর বাড়ী পর্যন্ত ড্রেন নিমার্ন কাজে এগিয়ে যাচ্ছে উন্নয়নের কাজে।
পথচারী তৌহিদ ও এলাকার খেটে খাওয়া লোক জনরা জানান,প্রতিবছর বর্ষা মৌসুমে খালের পানি বা কদমাক্ত পেরিয়ে বাড়ীঘরে যেতে হয়ে ছিল। এমন অবস্থায় স্থানীয় মেম্বার বজলের সার্বিক সহযোগীতায় চলাচলের গ্রাম্য সড়কটি ব্রিক সলিন করায় মহান রাব্বুল আলামীনের নিকট শোকরিয়া জ্ঞাপন করেন।
২নং ওর্য়াড় আ,লীগ সাধারন সম্পাদক জানান, বর্তমান সরকার গ্রামগঞ্জে উন্নয়ন করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় বিভিন্ন প্রকল্পের অর্থ বাজেটে জনপ্রতিনিধি বজলুর রশিদের সাবির্ক প্রচেষ্টায় গ্রাম্য রাস্তা এবং ড্রেন নির্মান কাজকর্মে সফলতার সাথে এগুচ্ছে।
মেম্বার বজলের সাথে কথা হলে তিনি উপরোক্ত তথ্যাবলীর সত্যতা নিশ্চিত করে বলেন,বর্তমান ক্ষমতাসীন সরকারের বিভিন্ন প্রকল্পের অর্থকে কাজে লাগিয়ে এলাকাতে উন্নয়নের কাজ করা হচ্ছে, এই ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
আগেডেঙ্গু কেড়ে নিলো কক্সবাজারের মেধাবী ছাত্রী নুশাং এর প্রাণ
পরেছেলে ধরা গুজব ঠেকাতে নাইক্ষ্যংছড়ির বিভিন্ন  শিক্ষা প্রতিষ্ঠানে পুলিশের প্রচারণা