জাহাঙ্গীর আলম কাজল:
পদ্মা সেতুর জন্য মানুষের মাথা ও রক্ত লাগবে’ এই গুজবককে কেন্দ্র করে ছেলে ধরা সন্দেহে গণপিটুনি রোধে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের মাঝে সৃষ্ট ভয়-ভীতি দূর করা ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নাইক্ষ্যংছড়ি উপজেলার চাকঢালা মডেল উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সমূহে প্রচারণা চালিয়েছে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ। শনিবার (২৭ জুলাই) উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে এ প্রচারণা চালান নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো, অানোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের বিশেষ টিম। শনিবার সকালে চাকঢালা মডেল উচ্চ বিদ্যালয়ে গিয়ে ওসি অানোয়া হোসেন বলেন, গুজবে কান না দিয়ে কাউকে ছেলে ধরা হিসেবে সন্দেহ হলে পুলিশের হাতে তুলে দেওয়ার আহ্বান জানিয়ে বলেন,গুজবে বিভ্রান্ত হয়ে ছেলেধরা সন্দেহে কাউকে গণপিটুনি দিয়ে হত্যা করা ফৌজদারী অপরাধ। ছেলেধরা সন্দেহে কাউকে যদি সন্দেহ হয় তাহলে পুলিশকে জানান। তিনি গুজব রোধে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের পাশাপাশি শিক্ষক, অভিভাবকগণের সহযোগিতা কামনা করেন।এছাড়াও ইভটিজিং, বাল্য বিবাহ,শিশু পাচার,মাদক বিষয়ের উপর আলোচনা করা হয়। এসময় ছেলে ধরা সন্দেহ হলে বাংলাদেশ পুলিশের জাতীয় জরুরী সেবা ‘৯৯৯’এ অথবা নাইক্ষ্যংছড়ি থানায় তথ্য দিয়েও সহযোগিতা করার জন্য আহ্বান জানানো হয়। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সিপিও এসআই মোঃ রাজিব হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো,জয়নাল অাবদ্দীন ৪নংওয়ার্ডের মেম্বার,ফইজুল্লাহসহ চাকঢালা স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গবৃন্দ উপস্থিত ছিলেন












