এম আবু হেনা সাগর,,ঈদগাঁও
ঈদগাঁওর মাছুয়াখালী-চৌফলদন্ডী সংযোগ সড়ক ও সেতু নির্মাণের দাবী সচেতন এলাকাবাসীর। তথ্য মতে,এলাকার অসংখ্য লোকজন দীর্ঘদিন ধরে যোগাযোগ ব্যবস্থার সুযোগ থেকে বঞ্চিত। মানব সম্পদ ও স্থানীয় সম্পদকে কাজে লাগিয়ে নিরবিচ্ছিন্নভাবে দেশের অর্থনীতিতে অবদান রেখে যাচ্ছে এ অঞ্চলের জনগোষ্ঠি। এমনকি হাজার হাজার লোক মধ্যপ্রাচ্যে কর্মরত থেকে দেশে বৈদেশিক মুদ্রা প্রেরণে বহুদিন যাবত সাবির্ক সহযোগিতা করে যাচ্ছে।
এছাড়াও মৎস্য,লবণ,চিংড়ি উৎপাদনে জেলায় অগ্রণী ভূমিকা রেখে যাচ্ছে এ এলাকা। বর্তমান সরকার কর্তৃক গৃহীত শিক্ষা কার্যক্রমের আওতায় এলাকায় শিক্ষিতের হারও মোটামুটি পর্যায়ে বললে চলে। দীর্ঘকাল ধরে জীবন-জীবিকার তাগিদে প্রতি নিয়ত ১০/১২ হাজার লোকজন চৌফলদন্ডী হয়ে প্রতিকূল পরিবেশের মাধ্যমে কক্সবাজার শহরে নানা কাজকর্মে যাতায়াত করে যাচ্ছে। মগঘাটা খালের উপর সেতু না থাকায় জোয়ার-ভাটায় নির্ভরশীল এলাকার অসংখ্য শিক্ষার্থী,চাকুরিজীবী,ব্যবসায়ী
স্থানীয় কজনের সাথে কথা হলে জানান, সেতু নির্মিত হলে এলাকার লোকজন সহজে কক্সবাজারে প্রয়োজনীয় কাজেকর্মে আসা যাওয়া করতে পারবে পাশাপাশি সময়ও অর্থের অপচয় থেকে কিছুটা হলে ও মুক্তি পাবে।













