মাছুয়াখালী-চৌফলদন্ডী সংযোগ সেতু নির্মাণের দাবী

0
20

এম আবু হেনা সাগর,,ঈদগাঁও

ঈদগাঁওর মাছুয়াখালী-চৌফলদন্ডী সংযোগ সড়ক ও সেতু নির্মাণের দাবী সচেতন এলাকাবাসীর।  তথ্য মতে,এলাকার অসংখ্য লোকজন দীর্ঘদিন ধরে যোগাযোগ ব্যবস্থার সুযোগ থেকে বঞ্চিত। মানব সম্পদ ও স্থানীয় সম্পদকে কাজে লাগিয়ে নিরবিচ্ছিন্নভাবে দেশের অর্থনীতিতে অবদান রেখে যাচ্ছে এ অঞ্চলের জনগোষ্ঠি। এমনকি হাজার হাজার লোক মধ্যপ্রাচ্যে কর্মরত থেকে দেশে বৈদেশিক মুদ্রা প্রেরণে বহুদিন যাবত সাবির্ক সহযোগিতা করে যাচ্ছে।

এছাড়াও মৎস্য,লবণ,চিংড়ি উৎপাদনে জেলায় অগ্রণী ভূমিকা রেখে যাচ্ছে এ এলাকা। বর্তমান সরকার কর্তৃক গৃহীত শিক্ষা কার্যক্রমের আওতায় এলাকায় শিক্ষিতের হারও মোটামুটি পর্যায়ে বললে চলে। দীর্ঘকাল ধরে জীবন-জীবিকার তাগিদে প্রতি নিয়ত ১০/১২ হাজার লোকজন চৌফলদন্ডী হয়ে প্রতিকূল পরিবেশের মাধ্যমে কক্সবাজার শহরে নানা কাজকর্মে যাতায়াত করে যাচ্ছে। মগঘাটা খালের উপর সেতু না থাকায় জোয়ার-ভাটায় নির্ভরশীল এলাকার অসংখ্য শিক্ষার্থী,চাকুরিজীবী,ব্যবসায়ীসহ সাধারণ লোকজন। সুষ্ঠ ও সুন্দর যোগাযোগ ব্যবস্থা না থাকার কারণে জরুরী অবস্থায় মুমুর্ষ রোগী ও প্রসূতি মহিলাদের সদর হাসপাতাল ছাড়াও অন্যান্য হাসপাতালে নিয়ে যেতে সময় ও অর্থের অপচয় ঘটে বেশির ভাগই। সত্য কথা যে, ঈদগাঁও মাছুয়াখালী সিকদার পাড়া (মগ ঘাটা) ও চৌফলদন্ডী খামার পাড়া সংযোগ সড়ক ও সেতু নির্মাণ হলে আধঘন্টা বা কম সময়ের মধ্যে প্রত্যন্ত অঞ্চল থেকে জীবন-জীবিকার তাগিদে এলাকার সুবিধা বঞ্চিত লোকেরা পর্যটন শহর কক্সবাজারে স্বল্প সময়ে আসা-যাওয়ার সুযোগ সৃষ্টি হবে। উম্মোচিত হবে জেলার অর্থনৈতিক উন্নয়নের নতুন দিগন্ত। সৃষ্টি হবে অসংখ্য শিক্ষিত বেকার যুবক-যুবতীদের নানামুখী কর্মসংস্থানের সুযোগ। এছাড়াও উক্ত সড়ক ও সেতু নির্মাণের দাবীতে সচেতন এলাকাবাসী,সুশীল সমাজ, ব্যবসায়ীসহ পেশাজীবী প্রতিনিধিরা আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছে।
স্থানীয় কজনের সাথে কথা হলে জানান, সেতু নির্মিত হলে এলাকার লোকজন সহজে কক্সবাজারে প্রয়োজনীয় কাজেকর্মে আসা যাওয়া করতে পারবে পাশাপাশি সময়ও অর্থের অপচয় থেকে কিছুটা হলে ও মুক্তি পাবে।

আগেমিশরে মসজিদে জঙ্গি হামলা, নিহতের সংখ্যা বেড়ে ২৩৫
পরেভারুয়াখালীতে চিরনিদ্রায় শায়িত হলেন ম্যাজিস্ট্রেট ফজলুল করিম