প্রেস বিজ্ঞপ্তি
রামু উপজেলার গর্জনিয়া সিকদার পাড়ায় আধুনিক সুযোগ -সুবিধা ও মানসম্পন্ন একটি হিফজ ও এতিমখানা প্রতিষ্ঠিত হচ্ছে। ওই এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজহিতৈষী মরহুম আলহাজ্ব নাজের চৌধুরীর স্বপ্ন ও ইচ্ছা বাস্তবায়নে তাঁর সুযোগ্য সন্তান, তরুণ সমাজসেবক, চেইন্দা মা ও শিশু হাসপাতালের দাতা সদস্য সাইফুল্লাহ চৌধুরী ( লেবু) এর ঐকান্তিক উদ্যোগে এ হিফজ শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে। এ উপলক্ষে পারিবারিক সিদ্ধান্তের আলোকে মরহুমের মেঝ ছেলে মুহিবুল্লাহ চৌধুরী জিল্লু এক মতবিনিময় সভা আহবান করেন। গতকাল গর্জনিয়া সিকদার পাড়া বিদ্যাপীঠ কেজি স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। গর্জনিয়ার প্রবীণ আলেমেদ্বীন, রুমখা পালং আলিম মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা সালেহ আহমদের সভাপতিত্বে এ পবিত্র মজলিসে স্বাগত বক্তব্য রাখেন, উদ্যোক্তা মুহিবুল্লাহ চৌধুরী জিল্লু। মাওলানা নবী আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন, গর্জনিয়া ফয়জুল উলুম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আইয়ুব, প্রভাষক মাওলানা আবু তাহের, প্রবীণ শিক্ষক মাওলানা এজহারুল হক, কক্সবাজার শহীদ তিতুমীর ইনস্টিটিউট জামে মসজিদের খতীব হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, প্রবীণ আলেমেদ্বীন মাওলানা জহির উদ্দিন মোহাম্মদ, নাইক্ষ্যং ছড়ি মারকাজুল ইসলামী দারুচ্ছুন্নাহ মাদ্রাসার শিক্ষক মাওলানা জাফর আলম, এলাকাবাসীর পক্ষে ইউপি সদস্য নুরুল আলম, ইস্কান্দার মির্জা, আবু ছৈয়দ চৌধুরী, হাফেজ আহমদ, মাষ্টার মোহাম্মদ কাউছার, মাওলানা সাইফুল্লাহ মোহাম্মদ ফুরকান, হাজী আমানুল হক সওদাগর, জাহাঙ্গীর আলম সওদাগর প্রমুখ। সভায় উপস্থিত ওই অঞ্চলের প্রবীণ ওলামায়েকেরাম ও ধর্মপ্রাণ জনতা হিফজখানা প্রতিষ্ঠার উদ্যোগকে স্বাগত জানিয়ে গঠনমূলক আলোচনা করেন৷ সভায় সর্বসম্মতিক্রমে “নাজের নুর মরয়ম তাহফিজুল কুরআন একাডেমী ও এতিমখানা” নামে প্রস্তাবিত প্রতিষ্ঠানটির নামকরণ করা হয়। শেষে বিশিষ্ট মুক্তিযোদ্ধা, সাবেক চেয়ারম্যান তৈয়ব উল্লাহ চৌধুরীর রোগমুক্তি ও ব আলহাজ্ব নাজের চৌধুরীসহ এলাকার মরহুম বিশিষ্টজন ও শিক্ষানুরাগীদের এলাকাবাসীর রুহের মাগফেরাত কামনায় বিশেষ মুনাজাত করা হয়।













