বাড়ির সামনে বানের পানিতে ডুবে যমজ শিশুর মৃত্যু

0
26

কক্সবাজার খবর ডেস্কঃ

কিশোরগঞ্জের ইটনা উপজেলায় বাড়ির সামনে বানের পানিতে ডুবে যমজ শিশুর মৃত্যু হয়েছে। তারা হলো- জুয়েল (৩) ও সোহেল (৩)।

বৃহস্পতিবার সকালে উপজেলার মীরারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জুয়েল ও সোহেল উপজেলার মীরারকান্দি গ্রামের মো. আলিমুদ্দিনের ছেলে।

ইটনা থানা পুলিশের ওসি মো. মুর্শেদ জামান জানান, সকালে উপজেলার মীরারকান্দি গ্রামে বাড়ির সামনে খেলতে গিয়ে দুই শিশু বানের পানিতে ডুবে যায়। শিশুদের না পেয়ে বাড়ির লোকজন তাদের খোঁজ শুরু করে।

পরে বেলা ১১টার দিকে ওই দুই শিশুকে বাড়ির সামনে বানের পানিতে ভাসমান অবস্থায় পাওয়া যায়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।

আগেরামু গর্জনিয়ায় হিফজখানা প্রতিষ্ঠাকল্পে মতবিনিময় সভা
পরেচট্টগ্রামে স্কুলছাত্র হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড