মাতামুহুরী নদীতে তলিয়ে যাওয়া দুই বন্ধুর একজন নিখোঁজ অপরজন জীবিত উদ্ধার

0
66

মুকুল কান্তি দাশ,চকরিয়া :

 

মাতামুহুরী নদী সাঁতরিয়ে নদীর ভরাট চরে ফুটবল খেলতে যাওয়ার সময় পানিতে ডুবে যায় দুই বন্ধু। অল্পক্ষণের মধ্যেই স্থানীয় লোকজন শরীফুল ইসলাম নামের একজনকে জীবিত উদ্ধার করতে পারলেও নিখোঁজ রয়েছে মো. তারেক নামের অপর বন্ধু।

বৃহস্পতিবার (১ আগষ্ট) বিকাল পৌনে তিনটার দিকে কক্সবাজারের চকরিয়ার মাতামুহুরী নদীর জালিয়াপাড়া অংশে এ ঘটনা ঘটে।

নিখোঁজ মো. তারেক লক্ষ্যারচর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র ও রোস্তম আলী চৌধুরী পাড়ার আবদুর রাজ্জাকের ছেলে। জীবিত উদ্ধার হওয়া শরিফুল ইসলাম একই এলাকার মো. হারুনের ছেলে ও নিখোঁজ তারেকের সহপাটি।

লক্ষ্যারচর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা কাউছার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তারেক ও শরীফ লক্ষ্যারচর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র। স্কুল ছুটির পর তারা বাড়িতে খাওয়া দাওয়া সেরে মাতামুহুরী নদীর ভরাট চরে ফুটবল খেলতে যাচ্ছিল। নদী পারপারের সময় দুই বন্ধুই ডুবে যায়। ঘটনা দেখা মাত্রই স্থানীয় লোকজন শরীফকে জীবিত উদ্ধার করে।

বিকাল পৌনে তিনটা সন্ধ্যা সোয়া ৭টা পর্যন্ত টানা সাড়ে চার ঘন্টা স্থানীয় লোকজন জাল ফেলে ও ফায়ার সার্ভিসের ডুবুরী দল ঘটনাস্থলসহ ভাটির দিকে ব্যাপক তল্লাশি চালালেও উদ্ধার হয়নি তারেক। এরপরও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

চকরিয়া ফায়ার সার্ভিসের স্টেশসন অফিসার মো.সাইফুল হাসান বলেন, স্থানীয় লোকজনের সাথে আমাদের ডুবুরি দলও নিখোঁজ ছাত্রের সন্ধানে কাজ করছে।সুত্রঃ কক্সবাংলা

আগেময়লা-আবর্জনা আর নালা-নর্দমায় বেহাল কক্সবাজার শহর
পরেমোবাইলে কথা বলতে বাধা, অভিমানে কিশোরীর আত্মহত্যা