এস এম হুমায়ুন কবির,রামু
কক্সবাজার জেলাধীন রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নস্থ মাঝিরকাটার অধিবাসী গর্জনিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অষ্টম শ্রেণী পড়ুয়া শিক্ষার্থী জেসমিন আক্তার (১৪) কে মাদ্রাসায় আসার পথে ৪ আগস্ট সকাল ৯টার দিকে টেনে হেচড়ে সিএনজি করে অপহরণ করেছে বলে খবর পাওয়া গেছে।অপহরণকারীরা ভিকটিমসহ সিএনজি করে পালিয়ে গেছে। এ বিষয়ে মাদ্রাসায় কর্মরত ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব সাইফুল ইসলামের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেনঃ জেসমিন আক্তার আমার মাদ্রাসার এবারের জেডিসি পরীক্ষার্থী, তিনি অদ্য মাদ্রাসায় অনুপস্থিত। অপহরণ বিষয়টি আমিও শুনেছি এবং অত্র মাদ্রাসার সভাপতি জনাব আয়ুব সিকদারকে অবহিত করেছি ও বিষয়টি যথোপযুক্তভাবে সামাধানের নিমিত্তে অত্র মাদ্রাসার সহকারী শিক্ষক মাস্টার আলাউদ্দীন কে রামু উপজেলার নির্বাহী কর্মকতা বরাবর পেরণ করেছি”
উপরোক্ত বিষয়ে এলাকায় বর্তমানে এক ধরনের চরম ক্ষোভ কাজ করছে, অপহৃত ছাত্রীকে দ্রুত উদ্ধারের দাবীতে বর্নিত মাদ্রাসার সকল শিক্ষক,ছাত্রছাত্রী, কর্মকর্তা, এবং কর্মচারীসহ সকলেই প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন












