রামুর জোয়ারিয়ানালায় কোরবানীর পশু হাট জমজমাট

0
112

 

মোঃ নাছির উদ্দিন,রামু

রামুর জোয়ারিয়ানালায় এ বছরও চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কের জোয়ারিয়ানালা এইচ.এম.সাঁচি উচ্চ বিদ্যালয়ের মাঠে কোরবানীর পশুর হাট শুরু হয়েছে। পবিত্র ঈদুল আযহার চাঁদ দেখার পর থেকে শুরু হলো কোরবানীর পশু ক্রয়-বিক্রয়। তবে দেশী গরুর দাম বেশি হওয়ায় বিপাকে পড়েছে ক্রেতারা। এ বাজারে রামুর বিভিন্ন গ্রামাঞ্চল থেকে আসা ক্রেতা বিক্রেতারা ছাড়াও পাশ্বর্বতী রামুর কাউয়ারখোপ,ফতেখাঁরকুল,রশিদ নগর, পিএমখালী,নন্দাখালী,নোনাছড়ি,চাকমারকুলের লোকজন ও প্রতিবছর কোরবানের পশু ক্রয়-বিক্রয়ের লক্ষ্যে রামুর জোয়ারিয়ানালায় গরু-মহিষের হাটে এসে থাকে।শিক্ষক বোরহান উদ্দিন জানান রামুর জোয়ারিয়ানালায় কোরবানের পশুর হাটে ভিনদেশীয় গরু মহিষের পাশাপাশি দেশীয় গরুর কদর রয়েছে। কোরবান আরো কয়েকদিন বাকী থাকায় স্থানীয়সহ দূর দূরান্তের ক্রেতারা বাজার ঘুরেঘুরে দেখছেন। জোয়ারিয়ানালা এলাকার আব্দুল খালেক জানান,সামান্য কিছু গরু মহিষ বেচাকেনা হয়েছে তবে দেশীয়গ রুর দাম বেশী।আবার অনেকে দরদাম নিয়ে বিপাকে পড়েছে। ৫আগষ্ট বিকেলে জোয়ারিয়ানালা এইচ.এম.সাঁচি উচ্চ বিদ্যালয়ের মাঠে পশুর বাজার শুরুহয়। তবে শুরুতে ক্রেতা বিক্রেতাদের ভীড় যেন লক্ষ্যনীয়। গরুর বাজারের সৌন্দর্য বৃদ্ধিতে সুন্দরভাবে সাজানো হয়েছে।অন্যদিকে পশুরহাটে ক্রেতা বিক্রেতারা জাল টাকা আতংকে রয়েছে। জোয়ারিয়ানালা মইষকুম পাড়ার হেলাল উদ্দিন তাঁর পালিত পাঁচটি গরু দাঁড় করিয়ে বিক্রি করছে। পিএমখালী থেকে আসা ছৈয়দ হোসেন তাঁরএ কটি গরুর দাম দিয়েছেন ১লক্ষ ৬০ হাজার টাকা।

আগেজেলা প্রশাসনের আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন
পরেরামুতে বসত ভিটা দখলে নিতে সাংবাদিক কাশেমের পরিবারের উপর হামলা