হাসান তারেক মুকিম,রামু
রামুতে বসত ভিটা দখলে নিতে সাংবাদিক আবুল কাশেমের পরিবারে উপর হামলা চালিয়ে মারাত্মক জখম করেছে প্রতিপক্ষের লোকজন। ১আগস্ট সন্ধ্যায় রামুর তেচ্ছিপুল উত্তর ফতেখাঁরকুল এলাকায় এ ঘটনা ঘটে। এব্যাপারে ভুক্তভোগী পরিবার রামু থানায় এজাহার দায়ের করেছেন।সাংবাদিক আবুল কাশেম ও এজাহার সুত্রে জানান যায়্, র্দীঘদিন থেকে সাংবাদিক কাশেমদের সাথে পৈত্রিক বসতভিটা নিয়ে এ্ক্ই এলাকার বদরুজ্জামানের পুত্র কলিম উল্লাহ(৩০),ছলিম উল্লাহ(২৮),আমির হোছেনের পুত্র তৌহিদুল হাসান জুয়েল(২৪),মৃত আবদুল হাকিমের পুত্র আমির হোছন ও বদরুজ্জামান গংদের সাথে বিরোধ চলে আসছিল। তারই সুত্র ধরে ১আগস্ট সন্ধ্যা আনুমানিক সাড়ে সাতটায় র্পূব পরিকল্পনার অংশ হিসাবে পতিপক্ষের লোকজন অর্তকিত সাংবাদিক কাশেমের বাড়িতে প্রবেশ করে ধারালো দা ও লোহার রড় দিয়ে তার পিতা মালেকুজ্জামান(৬৫),তার বৃদ্ধ মা, বোন ইসমত আরা,মুর্শিদা বেগম ও ভাই নুরুল হাসেমকে এলোপাতাড়ি আঘাত করে রক্তাক্ত জখম করে। এসময় তারা বাড়িতে এবং বাড়ির ভেতর দামি দামি আসভাবপত্রেও ভাংচুর চালায়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে পতিপক্ষের লোকজন পালিয়ে যায়। এব্যাপারে ভুক্তভোগী সাংবাদিক আবুল কাশেমের পরিবার অপরাধীদের গ্রেফতার র্পূবক শাস্তি প্রদানের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।













