রামুতে আলোর দিশারী যুব পরিষদের  কার্যনির্বাহীর জরুরী সভা

0
48

 

প্রেস বিজ্ঞপ্তি
সামাজিক, মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন আলোর দিশারী যুব পরিষদ লম্বরীপাড়া’র জরুরী অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। ৫ আগষ্ট সন্ধ্যায় দারুল কুরআন নূরানী একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত এ অধিবেশনে সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর। 
কার্যনির্বাহী পরিষদের দায়িত্বশীল – সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহনে অনুষ্ঠিত এ সভায় স্বাগত বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক মুহাম্মদ নবী হোসাইন ( একে খাঁন)। আলোচনায় অংশ নেন, সহ-সভাপতি মুহাম্মদ মঈন উদ্দীন মাসুম, খোরশেদ আলম, জিয়াউল হক (জিয়া), মাসুদ পারভেজ (রামিন), সহ-সাধারণ সম্পাদক ইস্কান্দার হিরু, অর্থ সম্পাদক হোসাইন মোহাম্মদ (জনি), দফতর সম্পাদক শফিউল আলম, প্রচার সম্পাদক মুহাম্মদ নুরুল হুদা, সহ-প্রচার সম্পাদক তৌহিদুর রহমান ( বাবু), কার্যনির্বাহী সদস্য জাহেদুল হক, মুহাম্মদ ইমরান,জাহেদুল ইসলাম, মোবারক হোসেন জিসান, নবী হোসাইন প্রমুখ।

সভায় সর্বসম্মতিক্রমে সদস্য ভর্তি কার্যক্রম আগামী ৯ আগষ্ট ( জুমাবার) এর মধ্যে সম্পন্ন করার সিদ্ধান্ত গৃহীত হয়। সেই সাথে আইন-শৃঙ্খলা বিষয়ক সমাবেশের সম্ভাব্য তারিখ আগামী ১৬ আগষ্ট ( জুমাবার) নির্ধারণ করা হয়। এ সমাবেশ সফল করার লক্ষ্যে রামু উপজেলা নির্বাহী অফিসার, রামু থানার অফিসার ইনচার্জ ও ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং আগামী ৮ আগষ্ট ( বৃহস্পতিবার) এলাকাবাসী বিশেষতঃ মুরুব্বীদের নিয়ে প্রস্তুতি সভা করার সিদ্ধান্তও নেয়া হয়েছে।

আগেফেরিঘাটে ভিআইপি সুবিধা বাতিল
পরেঈ‌দের পর ছাত্রদলের কাউ‌ন্সিল