ডেঙ্গু সচেতনতামূলক প্রচারনায় টেকনাফ নির্বাহী কর্মকর্তা

0
26

নাছির উদ্দীন রাজ,টেকনাফ :

নিজ আঙ্গিনা পরিস্কার রাখি সভাই  মিলে সুস্থ থাকি  এই স্লোগানকে সামনে রেখে টেকনাফের নির্বাহী কর্মকর্তা  রবিউল হাসান   হ্নীলা রংগীখালী কেন্দ্রিয় জামে মসজিদে জুমার নামাজে উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে ডেঙ্গু সচেতনতামূলক বক্তব্য রাখেন।তিনি বলেন বর্তমানে দেশে এড়িস মশার কামড়ে  ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু বরন করছে। ডেঙ্গু রোগের ঝুকি থেকে বাঁচতে সমস্যা সৃষ্টির আগেই আমরা যদি নিজ নিজ  অবস্থান থেকে সচেতন হই, তাহলে অবশ্যই আমরা এর  সুফল পাব। আমাদের নিজেদের ঘর বাড়ি, দোকান পাট, শিক্ষা প্রতিষ্টান  পরিস্কার  রাখার ব্যাপারে সজাগ থাকলে ডেঙ্গু রোগের জীবানুবাহী এডিস মশার বংশ বিস্তারের ঝুকি অনেকাংশে কমে যাবে।  তিনি সকলকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হওয়ার অনুরোধ জানান । এ সময় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও জুমায় উপস্থিত মুসল্লিগণ উপস্থিত ছিলেন।

আগেধেয়ে আসছে আরও একটি ঘূর্ণিঝড়!
পরেএবার মাজারে গিয়ে ধর্ষণের শিকার এক নারী!