এবার মাজারে গিয়ে ধর্ষণের শিকার এক নারী!

0
69

কক্সবাজার খবর  ডেস্ক:

নরসিংদীর বেলাবতে একটি মাজার শরীফের ওরশে এসে ধর্ষণের শিকার হয়েছেন ২৫ বছরের এক নারী। বেলাব উপজেলার সররবাদ পশ্চিমপাড়া গ্রামের সামাদ লেংটার মাজারের পাশের একটি বাড়িতে এ ধর্ষণের ঘটনা ঘটেছে। অভিযুক্ত ধর্ষক ওই বাড়ির মালিক মৃত মহব্বত আলীর ছেলে মকবুল (৩২)। ওই নারী রাজবাড়ি জেলার পাংশা থেকে ওই ওরশে এসেছিলেন। এ ঘটনায় শুক্রবার দুপুরে অভিযুক্ত মহব্বতের বিরুদ্ধে বেলাব থানায় মামলা দায়ের করেছেন ওই নারী।

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুদ্দিন ভূঁইয়া ও নির্যাতিতা নারী জানান, মঙ্গলবার (৬ আগস্ট) থেকে নরসিংদীর সররাবাদ গ্রামের সামাদ লেংটার মাজারে ওরশ শুরু হয়। এর আগের শুক্রবার (২ আগস্ট) থেকেই মাজারে অবস্থান নেন ওই নারী। এ ওরশ উপলক্ষে মাজার ও আশপাশের বাড়িগুলোর উঠানে গান শুরু হয়।

বৃহস্পতিবার রাতে মাজারের পাশের বাড়ির মকবুলের বাড়ির উঠানে গান শুনতে যান ওই নারী। এক পর্যায়ে বাড়ির মালিক মকবুল তাকে ঘরে গিয়ে বিশ্রাম নিতে বলেন। রাজি না হলেও অনুরোধের সুরে একরকম জোর করেই তাকে হাত ধরে ঘরে নিয়ে যায় মকবুল। রাতে ওই নারীকে ধর্ষণ করে। এসময় ওই নারী চিৎকার করলেও গানের শব্দে কেউ বিষয়টি খেয়াল করেননি। এসময় নিজেকে বাঁচাতে মকবুলের ঠোটে কামড় দিয়ে রক্তাক্ত জখম করেন ওই নারী। রাতেই ওই নারী উপস্থিত নারী পুরুষ ও স্থানীয় লোকজনকে ঘটনা জানালে তারা থানায় গিয়ে অভিযোগ দেয়ার পরামর্শ দেন।

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুদ্দিন ভূঁইয়া বলেন, ধর্ষণের ঘটনায় ওই নারী বাদী হয়ে মামলা করার পর তাকে মেডিকেল পরীক্ষার জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।সুত্রঃ জনতার অধিকার

আগেডেঙ্গু সচেতনতামূলক প্রচারনায় টেকনাফ নির্বাহী কর্মকর্তা
পরেনাইক্ষ্যংছড়ির দৌছড়ি ইউনিয়নে নিখোঁজ ছাত্রলীগ নেতার লাশ উদ্ধার