পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদে ভি.জি.এফ এর চাল বিতরণ

0
31
মোঃসাইদুজ্জামান সাঈদঃ 
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সদর নাইক্ষ্যংছড়ি ইউনিয়ন পরিষদে নিবন্ধিত জেলেদের মাঝে ভি.জি.এফ এর চাল বিতরণের কার্যক্রম উদ্বোধন করা হয়।
১০ আগস্ট (শনিবার) সকাল ১১টায় নাইক্ষ্যংছড়ি ইউনিয়ন পরিষদে চাল বিতরণের শুভ উদ্বোধন করেন গরিব দুঃখী মেহনতী মানুষের প্রিয় নেতা ও নাইক্ষ্যংছড়ি ইউনিয়নে বারবার নির্বাচিত জননন্দিত ও আপোষহীন চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী মহোদয়। নাইক্ষ্যংছড়ি ইউনিয়ন পরিষদে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে নিবন্ধিত জেলেদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ এর চাল বিতরণ শেষ না হওয়া পর্যন্ত চলমান থাকবে এবং স্বস্ব ওয়ার্ডের মেম্বারদের সাথে যোগাযোগ করে ইউনিয়ন পরিষদ থেকে চাল নিয়ে যাওয়ার জন্য নিবন্ধিত জেলেদের অনুরোধ জানিয়েছেন নাইক্ষ্যংছড়ি ইউনিয়নের চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী মহোদয়।
চাল বিতরণকালে নাইক্ষ্যংছড়ি ভবিষ্যৎ কর্ণধার, কৃষকলীগ সাধারণ সম্পাদক ও সমাজসেবক তরুণ নেতা সাইফুউদ্দীন শিমুল,যুবলীগ সাধারণ সম্পাদক আলী হোসেন, রাজনৈতিক ব্যক্তিগণ, গ্রাম পুলিশ সহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আগেউখিয়া উপজেলা নির্বাহী অফিসার  ও সিএনজি সমিতির সম্মিলিত আলোচনায় ভাড়া নির্ধারণ
পরেকাশ্মিরে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে রামুতে ইসলামী ছাত্রসমাজের মানববন্ধন