কাশ্মিরে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে রামুতে ইসলামী ছাত্রসমাজের মানববন্ধন

0
56

 

প্রেস বিজ্ঞপ্তি

কাশ্মিরের স্বাধীনতাকামী জনগনের ওপর ভারতীয় বাহিনীর বর্বর নির্যাতন ও আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ রামু উপজেলা শাখা। ১০ আগষ্ট ( শনিবার), বিকাল ৪ টায় রামু চৌমুহনী চত্বরে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি, তরুণ লেখক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর। উপজেলা সভাপতি হাফেজ মোরশেদ ফয়েজের সভাপতিত্ব অনুষ্ঠিত মানববন্ধনে বিশেষ অতিথি ছিলেন, জেলা সাধারণ সম্পাদক মুহাম্মদ দিদারুল আলম।এতে নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল করিম, অর্থ সম্পাদক মুহাম্মদ অলিউল্লাহ আরজু, ফতেখাঁরকুল ইউনিয়ন সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল্লাহ, পিএমখালী ইউনিয়ন সভাপতি রেজাউল করিম, কলেজ প্রতিনিধি নবী হোসাইন, ছাত্রনেতা হাফেজ দেলোয়ার হোসাইন প্রমুখ। এসময় নেতা-কর্মীরা বিভিন্ন স্লোগান সম্বলিত প্লে কার্ড ও ফেস্টুন ধারণ করে দাবি-দাওয়া তুলে ধরেন। মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে সংগ্রামী এ ছাত্রনেতা বলেন, ভারত কাশ্মিরে ভয়াবহ আগ্রাসন চালাচ্ছে। সংবিাধানে ৭০ বছর ধরে বিদ্যমান ৩৭০ ধারা বাতিল করে ভারত কাশ্মিরি জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আজকে পুরো কাশ্মিরকে অবরুদ্ধ করে, ১৪৪ ধারা জারি ও অতিরিক্ত সেনা মোতায়েন করে কাশ্মিরের নিরহ মুসলমানদের উপর নির্মম জুলুম-নির্যাতন ও হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে। কাশ্মির নামক ভূখণ্ড আজ মজলুমের রক্তে রঞ্জিত। এমতাবস্থায় আমরা নিরব থাকতে পারিনা। কাশ্মিরের স্বাধীনতাকামী মজলুম মুসলমানদের পক্ষে কথা বলা আমাদের ঈমানী ও মানবিক দায়িত্ব। তাই মজলুম মানবতার ওপর যে কোন অন্যায়-অবিচারের বিরুদ্ধে শান্তিপূর্ণ ও আইন সঙ্গত প্রতিবাদ করে যেতে হবে। মানববন্ধনে নেতৃবৃন্দ কাশ্মিরে নির্মম নির্যাতন বন্ধ করে সেখানকার মুসলমানদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেয়ার জোর দাবী জানান।

আগেপবিত্র ঈদুল আযহা উপলক্ষে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদে ভি.জি.এফ এর চাল বিতরণ
পরেসমুদ্রে ভেসে যাওয়া রফিক মাহমুদের মৃতদেহ উদ্ধার