আবুল কালাম আজাদ,রামু
রামু থানা পুলিশের অভিযানে বিপুল পরিমান ছোলাই (বাংলা) মদ তৈরীর সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। ১৪ আগস্ট বুধবার,
রাত আনুমানিক ৮ টায় রামু থানার অফিসার্স ইনচার্জ আবুল খায়ের এর নির্দেশে রামু থানার এস আই মং ছাই এর নেতৃত্বে রামু উপজেলার চা বাগানস্হ “মদের হাট”খ্যাত হোছেনের বাড়ির পাশ থেকে বিপুল পরিমান মদ তৈরীর সরঞ্জাম উদ্ধার করা হয়।
চা-বাগান কমিউনিটি পুলিশের সভাপতি ছাত্রনেতা আজিম উদ্দীন রুবেল,সাংবাদিক আবুল কালাম আজাদ এবং স্হানীয় মাদক বিরোধী যুব সমাজের সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়্ বলে জানা যায়। মদ তৈরীর উক্ত সরঞ্জাম উদ্ধারের পর জনসমক্ষে পেট্রোল-সংযোগে পুড়িয়ে ধ্বংশ করা হয়।
অভিযানে পুলিশ পরিদর্শক মং ছাই এর সাথে আরও অংশগ্রহন করেন রামু থানার এস,আই ইমতিয়াজ,এস আই আনোয়ারসহ সঙ্গীয় ফোর্স । রামু থানার অফিসার্স ইনচার্জ আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন,মদ,ইয়াবা,সন্ত্রাস,চাঁদাবাজির বিরুদ্ধে আমাদের এ অভিযান চলমান থাকবে এবং অপরাধী কোনক্রমেই ছাড় পাবেনা।তিনি রামু উপজেলাকে মাদকমুক্ত করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।













