“সোসাইটি অফ ইঞ্জিনিয়ার ” চকরিয়ায়- পেকুয়া এর যাত্রা শুরু

0
117

কক্সবাজার খবর ডট কম : 

”কর্মমূখী শিক্ষা কর্মসংস্থানের প্রধান সহায়ক” তাই কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে প্রিয় জন্মভুমিকে উন্নত দেশে রূপান্তরের লক্ষ্যে, দেশের দক্ষিণাঞ্চলের সাগর পাহাড়ের অপুর্ব মিতালী,  নৈসর্গীক সৌন্দর্য্যের লীলাভূমি কক্সবাজার জেলার একমাত্র সরকারী কারিগরি উচ্চ শিক্ষা  প্রতিষ্ঠান, সৃষ্টিশীল ও কর্মদক্ষ মানুষ গড়ার অন্যতম হাতিয়ার “কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউট “থেকে পাসকৃত দেশের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্টানে কর্মরত দক্ষিন চট্রলার  “চকরিয়া- পেকুয়া” উপজেলার শতাধিক প্রফেশনাল ইঞ্জিনিয়ার নিয়ে গড়ে উঠা একমাত্র এসোসিয়েশন ” SOCIETY OF ENGINEER (CHAKARIA-PEKUA) এর, Official Launch and Meetup Programme – 2019 এর সারাদিন ব্যাপী প্রোগ্রাম “চকরিয়ার গ্রীন বেলি কমিউনিটি সেন্টারে” সম্পন্ন হয়েছে।  কক্সবাজার পলিটেকনিক হতে ইঞ্জিনিয়ারিং কোর্স সম্পন্ন করা প্রায় ১২ ব্যচের প্রাক্তন ছাত্র ছাত্রী প্রোগ্রামে উপস্থিত ছিলেন । উক্ত প্রোগ্রামে পারস্পারিক দক্ষতা অর্জনে সহযোগিতা, চাকুরী প্রাপ্তিতে সহায়তা, বৃহত্তর “চকরিয়া- পেকুয়াকে ” শিক্ষা, সামাজিক উন্নয়নে আরো সমৃদ্ধিশীল করার লক্ষ্যে নিজ নিজ অবস্থান হতে অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

আগেঘুমধুমে গৃহবধূর মৃত্যু নিয়ে যত রহস্য!
পরেরামুতে মদ তৈরীর সরঞ্জাম উদ্ধার