আলোচিত মেরিন ড্রাইভ সড়কের প্রশস্ততা কমঃদুটি গাড়ি ক্রসেই হিমশিম

0
82

কক্সবাজার খবর ডেস্কঃ

কক্সবাজারের শহরের বহু আলোচিত মেরিনড্রাইভ সড়কের প্রশস্ততা কম,  যার ফলে এই সড়কে সৃষ্টি হচ্ছে প্রচন্ড জ্যাম।পাশের রাস্তার দু পাশে কোন ধরণের ফুটপাত না থাকায় পথচারীদেরও চলাচলে ভোগান্তির শেষ নেই।যাত্রীদের পোহাতে হচ্ছে অতিরিক্ত ভোগান্তি, ব্যায় হচ্ছে দ্বিগুণের অধিক সময়।

কক্সবাজার থেকে কলতালির ডলফিন মোর হয়ে সোজা মেরিন ড্রাইভে যাওয়ার একমাত্র সংযোগ সড়ক টি বেশ কিছু দিন সংস্কার কাজ চলার পর গাড়ি চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে। কিন্তু ঐ রোড় দিয়ে প্রত্যেক দিন পর্যটক, রোহিঙ্গা ক্যাম্পে চাকরী করা হাজার হাজার এনজিও কর্মী যাওয়া আসা করে কিন্তু রাস্তার প্রশস্ততা কম হওয়াতে দুটি গাড়ি ক্রস করা খুবই কষ্টকর হয়ে পড়েছে।

রোড়ের আশে পাশের যে বাড়ি গুলো আছে ঐ বাড়ি গুলো মেইন গেইট গুলো অনেকটা রাস্তার মাঝে এসে পড়েছে ঐ গেইট গুলো যদি তাদের সাথে কথা বলে একটু জায়গা নেয়া যায় তাহলে ঐ রাস্তার প্রশস্ততা আরো বাড়বে ফলে সহজে দুটি গাড়ি ক্রস করতে পারবে বলে জানিয়েছেন স্থানীয় জনগণ।

ঐ রোড়ের নিয়মিত গাড়ি চালায় এমন দু একজন ড্রাইভারের সাথে কথা বললে তারা জানায় – প্রতিদিন ৩ – ৪ বার আমরা এই রোড় দিয়ে চলাচল করি। রাস্তা যখন বন্ধ ছিল তখনও খুব কষ্টে দিন কাটিয়েছি এখন রাস্তা খুলে দেয়ার পরও কষ্টে আছি।

কারণ দুটি এনজিও গাড়ি কিংবা টুরিস্টদের জিপ চলাচলে খুবই সমস্যা হচ্ছে ফলে সৃষ্টি হচ্ছে জ্যাম। এই জ্যামের কারণে ১ ঘন্টার রাস্তা সময় লাগছে ৩ – ৪ ঘন্টা।এদিকে পাশের যে খোলা ড্রেনটা রাখা হয়েছে তা ও ঝুকির মুখে রয়েছে। যে কোন সময় গাড়ির চাঁকা খোলা ড্রেনে পড়ে বড় ধরণের একটা অঘটন ঘটতে পারে।

কক্সবাজারের বেশ কিছু পর্যটন স্পট গুলো আলোচিত ঐ মেরিন ড্রাইভে হওয়াতে প্রচুর পরিমানের গাড়ির সমাগম ঘটে ঐ রোড় দিয়ে।ফলে রোড়টা কক্সবাজারে বসবাসকারী ও রোহিঙ্গা ক্যাম্পে চাকরী করা কর্মকর্তা কর্মচারীদের জন্য একটা অতি গুরুত্বপূর্ণ রোড়ে পরিণত হয়েছে।

এ ছাড়া কক্সবাজার হতে টেকনাফ উপজেলার বেশ কিছু গাড়ি এই রোড়ে চলাচল করে এবং উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে নিন্ম স্তরের হতে উচ্চ পর্যায়ের সকল কর্মকর্তা কর্মচারীরা চলাচলে এই রোড় ব্যবহার করে থাকেন ফলে কক্সবাজার শহরের অন্যান্য রোড়ের চেয়ে এই রোড়ে গাড়ি চলাচলের চাপ একটু বেশি থাকে যার কারণে এই রোড়ে জ্যাম লেগেই থাকে।বিকেল ৪ টা থেকে সন্ধ্যা পর্যন্ত ঐ রোড় টা কক্সবাজারের সবচেয়ে ব্যস্ততম রোড়ে পরিণত হয়ে যায়।

স্থানীয় এলাকাবাসী জ্যামের হাত থেকে রক্ষা পেতে কক্সবাজার পৌরসভার মান্যবর মেয়র জনাব মুজিবুর রহমানের কাছে আকুল আবেদন জানিয়েছেন।সম্প্রতি উন্মুক্ত করে দেয়া মেরিন ড্রাইভ রোড়ের সংযোগ সড়ক কলাতলীর মেরিন ড্রাইভ রোড়টি প্রশস্থতা খুবই কম আর এই রোড়ই এখন কক্সবাজারের সবচেয়ে আলোচিত রোড় যেখানে চলাফেলা করছে প্রতিদিন হাজার হাজার এনজিও কর্মী।

কিন্তু রাস্তা টা ঐ পরিমান গাড়ি চলচলের জাগয়া নেই, নেই রাস্তার দুপাশে কোন ফুটপাত, ফুটপাতে চলাফেরা করতে যে কোন মুহুর্তে গাড়িতে দূঘটনা ঘটতে ওপার। কক্সজাজারের নগর পিতা কক্সবাজার জেলার আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের কাছে স্থানীয় এলাকাবাসী এর পরিত্রাণ চেয়ে আবেদন জানিয়েছেন।সুত্রঃসিএনবি

আগেকলকাতায় চিকিৎসা করাতে গিয়ে লাশ হলেন মইনুল-তানিয়া
পরেবে অফ বেঙ্গল ক্রুজ লাইন এসোসিয়েট এর কমিটি গঠিতঃ মার্শাল চেয়ারম্যান ও তোফায়েল ব্যবস্থাপনা পরিচালক