বে অফ বেঙ্গল ক্রুজ লাইন এসোসিয়েট এর কমিটি গঠিতঃ মার্শাল চেয়ারম্যান ও তোফায়েল ব্যবস্থাপনা পরিচালক

0
53

প্রেস বিজ্ঞপ্তিঃ
১৭/০৮/১৯ ইং তারিখ সীগাল হোটেলে অনুষ্ঠিত পর্যটনশিল্প বিকাশে প্রকৃত পর্যটন ব্যবসায়ীদের সম্মিনিত ব্যবসায়িক ফোরাম “বে অফ বেঙ্গল ক্রুজ লাইন এসোসিয়েট” এর পরিচালনা পর্ষদ সভায় বিশিষ্ট ব্যবসায়ী, পর্যটনশিল্প উদ্যোগক্তা ও রাজনীতিবিদ জনাব শাহীনুল হক মার্শাল কে সর্বসম্মতিক্রমে চেয়ারম্যান নির্বাচিত করা হয় এবং পর্যটক জাহাজ অপারেটর বিশিষ্ট ব্যবসায়ী জনাব তোফায়েল আহম্মেদ কে ব্যবস্থাপনা পরিচালক নির্বাচিত করা হয়। সভায় উপস্থিত অন্যান্য পরিচালকবৃন্দ- ট্রাভেল কেয়ার ট্যুরস্ এন্ড ট্রাভেল এর স্বত্তাধিকারি এম এ হাসিব বাদল, সমবায় ব্যাংক এর পরিচালক স্বপন দাশ, এনজেল ট্যুরিজম এন্ড ট্রাভেলস্ এর স্বত্তাধিকারি আসাফ উদ্ দৌলা (আশেক), হোয়াইট বীচ ট্যুরস্ এন্ড ট্রাভেলস্ এর স্বত্তাধিকারি আবদুর রহিম, পিদিম ট্রাভেল প্যালেস এর স্বত্তাধিকারি মোঃ আরিফ, ফারসেম ট্যুরিজম এর স্বত্তাধিকারি আল্ আমিন বিশ^াস তুষার, সিল্কওয়ে প্যাকেজ ট্যুরিজম এর স্বত্তাধিকারি নাসিরুল ইসলাম সিকদার, ট্যুর প্লাস এর পরিচালক ইদ্রিস আলী, ব্লু বীচ ট্যুরিজম এর স্বত্তাধিকারি একেএম মুনিবুর রহমান টিটু, হোটেল ডিওশানিয়ার পরিচালক মোঃ আবদু সাত্তার, সানড্রপ ট্যুরস্ এর স্বত্তাধিকারি নুরুল আলম রনি এবং বিশিষ্ট ব্যবসায়ী রাশেদ হোসাইন নান্নু।
সভায় বক্তারা সুশৃঙ্খল পর্যটন ব্যবসা সম্প্রসারণে যৌথ বিনিয়োগের মাধ্যমে অবদান রাখার অঙ্গিকার ব্যক্ত করেন। “বে অফ বেঙ্গল ক্রুজ লাইন এসোসিয়েট” পরিচালিত পর্যটকবাহি জাহাজসমূহ দ্বারা টেকনাফ – সেন্টমার্টিন নৌপথে মানসম্মত পর্যটক পরিবহন সেবা প্রদানের লক্ষ্যে এসোসিয়েট কর্তৃক বিভিন্ন সিদ্ধান্ত গৃহিত হয়। এছাড়া মেরিন ড্রাইভ রোড় দিয়ে টুরিস্ট বাস সার্ভিস চালু, টেকনাফ – সেন্টমার্টিন নৌপথে আগামী মৌসুমে তিন থেকে চারটি পর্যটকবাহি জাহাজের মাধ্যমে পর্যটক পারাপার এবং বিভিন্ন পর্যটন স্পটের ইজারা গ্রহনের পরিকল্পনা গ্রহন করা হয়। সভা শেষে উপস্থিত পরিচালকবৃন্দ নৈশভোজে অংশগ্রহন করেন।

আগেআলোচিত মেরিন ড্রাইভ সড়কের প্রশস্ততা কমঃদুটি গাড়ি ক্রসেই হিমশিম
পরেকক্সবাজার সদরের ইসলামপুরে যুবলীগ নেতা লুৎফুর রহমানের অকাল মৃত্যু : শোক প্রকাশ