সংবাদদাতা, কুতুবদিয়া
পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।সোমবার (১৯ আগস্ট) সন্ধ্যায় উত্তর ধূরুং তেলিয়া কাটা গ্রামে পানি ডুবির ঘটনাটি ঘটেছে।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে ওই গ্রামের আজিজুল হকের শিশু পুত্র তাছির (২) সবার অজান্তে বাড়ির পুর্বপাশের পুকুরে তলীয়ে যায়।
এসময় প্রতিবেশিরা দেখে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ জায়নুল আবেদীন শিশুটিকে পরীক্ষা শেষে মৃত বলে জানান।
কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা নিশিচিত করেছেন।













