মেয়রকে নালিশ দেয়ায় ক্ষুব্ধ জিএস’র হামলায় আইন কলেজ ছাত্রলীগ সেক্রেটারিসহ ৪ জন আহত

0
10

কক্সবাজার খবর ডেস্কঃ

চট্টগ্রাম আইন কলেজের ছাত্র সংসদের জিএস মাহফুজুর রহমানের হাতে শারীরিক ভাবে লাঞ্চিত হওয়ার বিষয়ে সিটি মেয়রকে নালিশ দেয়ায় হামলার ঘটনা ঘটেছে। ভাংচুর করা হয়েছে দুইটি মোটর সাইকেল।

আজ মঙ্গলবার (২০ আগস্ট) রাত প্রায় ৯টায় ক্ষুব্ধ জিএস মাহফুজুর রহমানের নেতৃত্বে বহিরাগত সন্ত্রাসীদের সহায়তায় কলেজের সাধারণ শিক্ষার্থীদের ওপর এ হামলা পরিচালিত হয়।

ঘটনায় আইন কলেজের অন্তত ৫ জন নেতাকর্মী আহত হয়েছে৷ আহতদের মধ্যে কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন শিমুলের আঘাত গুরুতর৷ এছাড়া আহতদের মধ্যে কলেজ ছাত্র সংসদের ভিপি ও এজিএস রয়েছে বলে জানা গেছে৷

জানা গেছে, অধ্যক্ষের অনুমতি নিয়ে ১৬-১৭ সেশনের সাধারণ শিক্ষার্থীদের গেটটুগেদার আয়োজনের সাথে জড়িত দুই শিক্ষার্থীকে গত ১৮ আগস্ট কলেজ ছাত্রলীগের সভাপতি ও ছাত্র সংসদের জিএস’র মারধর করে চাঁদাবাজির অভিযোগ তুলে কোতোয়ালী থানা পুলিশের হাতে তুলে দেয়৷ সাধারণ শিক্ষার্থীদের দাবী, অধ্যক্ষের অনুমতি সাপেক্ষে নির্দ্দিষ্ট ফরমের মাধ্যমে শিক্ষার্থীদের কাছ থেকে জনপ্রতি দুইশত টাকা করে টাকা সংগ্রহ করাকে চাঁদাবাজি আখ্যা দিয়ে প্রতিহিংসা পরায়ন হয়েই সেইদিন দুইজনকে বেধড়ক মারধর করে থানায় দিলে কলেজ ছাত্র সংসদের ভিপি সোহেলসহ অন্যান্য নেতৃবৃন্দ ঐ দুই শিক্ষার্থীকে থানা থেকে ছাড়িয়ে আনে৷

অহেতুক চাঁদাবাজির অভিযোগ তুলে শারীরিক ভাবে নির্যাতন ও থানায় দেয়ার বিষয়টি সাধারণ শিক্ষার্থীরা সিটি মেয়র আ জ ম নাছিরকে অবহিত করলে মেয়র অভিযুক্ত মিজানুর রহমানসহ দুই ছাত্রলীগ নেতাকে ডেকে বকাঝকা করেন৷ এতে আইন কলেজের দুই নেতা ক্ষুব্ধ হয়ে দেওয়ান বাজার এলাকার যুবলীগ নামধারী কিছু বহিরাগতদের নিয়ে কলেজ মাঠে হামলা চালায়৷

এই বিষয়ে কলেজ ছাত্র সংসদের ভিপি সোহেলের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা শিকার করেন৷ এই ঘটনার তার নিজের মোটর সাইকেল ও কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শিমুলের আরেকটি মোটর সাইকেল ভাংচুর করা হয় বলেও জানান৷ বিষয়টি আবারো তাদের অভিভাবক সিটি মেয়রকে জানানো হয়েছে। অভিভাবকের স্বিদ্ধান্ত মোতাবেক পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি৷

এই ব্যাপারে জিএস’র নাম্বারে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি৷

কোতোয়ালী থানার ওসি মহসিন ঘটনাস্থলে টিম পাঠানো হয়েছে বলে উল্লেখ করলেও তিনি বিস্তারিত জানাতে পারেননি।

আগেকুতুবদিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
পরেআরেকজনের জন্য জামিন চাইতে গিয়ে আদালতে নকল আসামি ধরা