ঈদগাঁহতে বিদ্যুস্পৃষ্টে যুবকের মৃত্যু !

0
31

 

সেলিম উদ্দীন,ঈদগাঁহ

কসবাজার সদরের ঈদগাঁহ-ইসলামাবাদে বিদ্যুস্পৃষ্ট হয়ে এক নব বিবাহিত যুবকের আকস্মিক মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহত যুবক তৈয়ব মিয়া (২৭) ইসলামাবাদ আউলিয়াবাদ এলাকার দুদু মিয়ার ছেলে বলে জানা গেছে। ২২ আগষ্ট দুপুরে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে একই ইউনিয়নের গজালিয়া এলাকায় তার শ্বশুর বাড়িতে। স্থানীয় ও স্বজনরা উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইসলামাবাদ ৮নং ওয়ার্ডের মেম্বার আবদু শুক্কুর জানান, নিহত তৈয়ব মিয়া সম্প্রীতি নব বধু ঘরে তুলেছে। বধুকে নিয়ে গতকাল সন্ধ্যায় গজালিয়াস্থ তার শ্বশুর বাড়িতে যায়। পরদিন দুপুরে বাড়ির আমড়া গাছে উঠে আমড়া ছেঁড়ার সময় ১১ হাজার ভোল্টেজের তার গাছের ডাল লাগলে শর্ট সার্কিট হয়। এ সময় সে গাছ থেকে ছিটকে পড়ে মাটিতে পড়ে যায়। স্বজনরা দ্রুত উদ্ধার করে ঈদগাঁহস্থ একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে তার আকস্মিক মৃত্যুতে এলাকাবাসী, আত্মীয় স্বজন, সকলের মাঝে শোকের ছায়া নেমে আসে।

আগেদুর্নীতির অভিযোগ: হাইকোর্টের তিন বিচারপতিকে দায়িত্ব পালন থেকে বিরত থাকার নির্দেশ
পরেটেকনাফে যুবলীগ নেতাকে বাড়ি থেকে তুলে নিয়ে গুলি করে হত্যা