কক্সবাজার খবর ডেস্কঃ
কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হ্নীলা এলাকায় বাড়ি থেকে তুলে নিয়ে ওয়ার্ড যুবলীগের এক নেতাকে গুলি করে দুর্বৃত্তরা। তবে স্থানীয়রা ধারণা এ হত্যাকাণ্ড রোহিঙ্গা সন্ত্রাসী চালাতে পারে। নিহতের নাম ওমর ফারুক (৩০)। তিনি মোনাফ কোম্পানির ছেলে ও হ্নীলা ৯নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি। বৃহস্পতিবার (২২আগস্ট) রাত ১১টার দিকে ইউনিয়নের জাড়িমোরা এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে রোহিঙ্গা ডাকাত সর্দার সেলিমের নেতৃত্বে একদল অস্ত্রধারি সন্ত্রাসী ওমর ফারুকে নিজ বাড়ীর সামনে থেকে তুলে নিয়ে পাহাড়ে নিয়ে যায়। পরে তাকে পাহাড়ে নিয়ে গুলি করে হত্যা করে। খবর পেয়ে নিহতের ভাই আমির হামজা ও উসমানসহ স্বজনরা লাশ আনতে ঘটনাস্থলে গেছে বলে পরিবার সূত্রে জানা গেছে। ওমর ফারুক জাদিমোরা এম আর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি। রির্পোট লেখা পর্যন্ত লাশ ঘটনাস্থলে রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ।













