সদ্য জেল ফেরত সন্ত্রাসী লিটনের হামলায় একই পরিবারের স্বামী-স্ত্রী আহত

0
30

 

সদর প্রতিনিধিঃ

কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের ছ’ভাইয়ের পাড়া এলাকায় মনিরুজ্জামানের পুত্র মোঃ লিটন প্র: কালা লিটন (৩০) ও লাল মিয়ার পুত্র ইসহাক (৩৫) এর নেতৃত্বে একদল সন্ত্রাসীরা দিনে দুপুরে হামলা চালিয়ে একই পরিবারের স্বামী-স্ত্রী গুরুতর আহত হয়েছেন। জানা যায় গতকাল ২২ আগষ্ট বিকাল ৩টার দিকে তোতকখালীর ছ’ভাইয়ের পাড়া এলাকায় আহত মোঃ কালু মিয়ার বাসায় এ ঘটনা ঘটে। এসময় সন্ত্রাসীদের হামলায় মরহুম আবুল হোসেনের পুত্র কালু মিয়া (৩৫) ও তার স্ত্রী রাশেদা বেগম (৩৩)কে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র মারধর করে গুরুতর যখম করে এসময় আহতের স্বর্ণালংকার গলার চেইন ও কানের দুলসহ নগদ টাকাসহ ছিনিয়ে নিয়ে যায়। এসময় লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা ঘটনাস্থল ত্যাগ করে। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। সন্ত্রাসী লিটনের অত্যাচারে এলাকার মানুষের ঘুম হারা হয়ে পড়েছে। তার বিরুদ্ধে এর আগেও হত্যা, অস্ত্র ও অপহরণসহ বিভিন্ন মামলা রয়েছে বলে জানা যায়। এলাকাবাসী সূত্রে জানা যায়, লিটন প্র: কালা লিটন দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন অপরাধ করে যাচ্ছে। কেউ তার বিরুদ্ধে কথা বলার সাহস পায় না এবং কেউ মুখ খুলে বললে তার উপর নেমে আসে নির্মম নির্যাতন। এলাকাবাসীর দাবী অবিলম্বে এসব সন্ত্রাসীদের দ্রæত গ্রেফতার পূর্বক কঠোর শাস্তি প্রদান করা হোক। অন্যথায় এলাকায় দিন দিন অপরাধ কর্মকান্ড বেড়ে যাবে। এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ ফরিদ উদ্দিন খন্দকার দৈনিক আপনকণ্ঠকে বলেন, ঘটনার বিষয় জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছেন। এ ঘটনায় সন্ত্রাসীরা যত বড় হোক না কেন, গ্রেফতার পূর্বক আইনের আওতায় আনা হবে। সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে আহত পরিবারের সূত্রে জানায়।

আগেটেকনাফে যুবলীগ নেতাকে বাড়ি থেকে তুলে নিয়ে গুলি করে হত্যা
পরেঈদগাঁওতে বনার্ঢ্য পরিবেশে জন্মাষ্টমীর মঙ্গল শোভাযাত্রা সম্পন্ন