চার দিন আগে কক্সবাজারে বেড়াতে আসা গাফফার মিয়া (৩২) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছে। গত ১৯ আগস্ট দুপুর ১২ টার দিকে সমুদ্রে সৈকতে ঘুরতে যাওয়ার কথা বলে হোটেল থেকে বেরিয়ে তিনি আর ফিরেননি। নিখোঁজ ব্যক্তির বাড়ি নারায়ানগঞ্জের আড়াই হাজার উপজেলার রসুলপুর গ্রামে। তিনি ওই এলাকার মৃত নুরুল হকের ছেলে।
এ বিষয়ে গত ২০ আগস্ট কক্সবাজার সদর থানায় একটি সাধারণ ডায়েরীও করেছেন গাফফার মিয়ার ভগ্নিপতি আব্দুল বারেক। তিনি বলেন, ‘গাফফার মিয়া সম্পর্কে আমার স্ত্রী ছখিনার বড় ভাই। আমার বাড়ি নরসিংদী জেলার মধাবদী থানায়। গত ১৯ আগস্ট আমরা নরসিংদী থেকে বেড়ানোর উদ্দেশ্যে কক্সবাজার এসে কলাতলীর সোহাগ গেস্ট হাউসে উঠি। ওইদিন দুপুর ১২ টার দিকে বীচে যাওয়ার কথা বলে হোটেল থেকে বের হন তিনি। এরপর আর ফিরেননি। বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। আমরা তাকে হন্য হয়ে খুঁজছি। তার পরনে লাল রঙের শার্ট ও কালো জিন্স প্যান্ট ছিলো। গায়ের রং শ্যামলা। কোন সহৃদয় ব্যক্তি তার খোঁজ পেলে মোবাইলে (০১৭৯৮৫৯৪০৭৩/০১৯৩৩২৪৯৩৮০) যোগাযোগ করার জন্য অনুরোধ রইলো।’












