কক্সবাজারের পেকুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

0
19

নাজিম উদ্দিন,পেকুয়া

কক্সবাজারের পেকুয়ায় বিদ্যুৎষ্পৃষ্টে এক কৃষক নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

২৫ আগষ্ট (শনিবার) দুপুর ১টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের পশ্চিম নাপিতখালী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম জয়নাল আবেদীন (৪২)। তিনি ওই এলাকার আবদুল খালেকের পুত্র ও পেশায় কৃষক বলে নিশ্চিত হওয়া গেছে।

নিহত জয়নাল আবেদীনের পিতা আবদুল খালেক জানায়, ছেলে জয়নাল আবেদীন বাড়িতে মোবাইল চার্জ দিচ্ছিলেন। বিদ্যুৎ সঞ্চালন লাইনে বিচ্যুতি ছিল।

এ সময় অসাবধানবশত ছেলে বিদ্যুৎ তারে জড়ায়। এ সময় ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

পেকুয়া থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন ভূঁইয়া জানায়, আমাকে কেউ বিষয়টি অবগত করেননি।  তবে এব্যাপারে খোঁজ নিচ্ছেন বলে জানান।

আগেকক্সবাজার সদর থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় অভিযুক্ত আটক-১৮
পরেমায়ানমারের রাখাইন রাজ্যে তুমুল সংঘর্ষ, সেনাবাহিনীর বিমান হামলা