নাজিম উদ্দিন,পেকুয়া
কক্সবাজারের পেকুয়ায় বিদ্যুৎষ্পৃষ্টে এক কৃষক নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
২৫ আগষ্ট (শনিবার) দুপুর ১টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের পশ্চিম নাপিতখালী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম জয়নাল আবেদীন (৪২)। তিনি ওই এলাকার আবদুল খালেকের পুত্র ও পেশায় কৃষক বলে নিশ্চিত হওয়া গেছে।
নিহত জয়নাল আবেদীনের পিতা আবদুল খালেক জানায়, ছেলে জয়নাল আবেদীন বাড়িতে মোবাইল চার্জ দিচ্ছিলেন। বিদ্যুৎ সঞ্চালন লাইনে বিচ্যুতি ছিল।
এ সময় অসাবধানবশত ছেলে বিদ্যুৎ তারে জড়ায়। এ সময় ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
পেকুয়া থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন ভূঁইয়া জানায়, আমাকে কেউ বিষয়টি অবগত করেননি। তবে এব্যাপারে খোঁজ নিচ্ছেন বলে জানান।













