কক্সবাজার খবর ডেস্কঃ
ভুঁয়া পরিচয়ে পাসপোর্ট করতে এসে এক রোহিঙ্গাসহ দুইজনকে আটক করেছে কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিস। মঙ্গলবার দুপুরে তাদেরকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়। কক্সবাজার পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আবু নাঈম মাসুম জানান, বাবা-মেয়ে পরিচয়ে পাসপোর্ট করতে আসে কক্সবাজার সদর উপজেলা পূর্ব নাইক্ষংদিয়ার মনজুর আলম। পরে সন্দেহ হলে মেয়ে আসমার আঙ্গুলের চাপ পরীক্ষা করা হলে সেখানে তার আঙ্গুলের চাপ রোহিঙ্গাদের করা তালিকার সাথে মিলে যায়। এরপর জিজ্ঞাসাবাদ করা হলে সে নিজেকে রোহিঙ্গা বলে স্বীকার করে এবং টাকা বিনিময়ে পিতা সাজিয়ে পাসপোর্ট করার চেস্টা করে বলে জানায়। আসমার প্রকৃত নাম রশিদা, তার পিতার নাম আব্দুল আমিন, সে উখিয়ার জামতলী ক্যাম্পে বসবাস করে। পরে তাদের দুইজনকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।কক্সবাজার টাইম












