হাসান তারেক মুকিম,রামু
কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সাংসদ মোস্তাক আহমদ চৌধুরী বলেন, বঙ্গবন্ধু কেবল একজন ব্যক্তি নন, এক মহান আদর্শের নাম। হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী মহান জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যার জন্মের মাধ্যমে বাঙ্গালী জাতী পেয়েছে একটি স্বাধীন র্সাবভৌম বাংলাদেশ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে হত্যার কলঙ্কিত অধ্যায়ের পর আরেকটি রক্তাক্ত ও কলঙ্কিত অধ্যায় ২১ আগস্ট। ২০০৪ সালের এই দিনে ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সন্ত্রাসবিরোধী শান্তিপূর্ণ সমাবেশের ওপর গ্রেনেড হামালা চালানো হয়। বর্বরোচিত সেই হামলার প্রধান টার্গেট ছিলেন বর্তমান প্রধানমন্ত্রী তৎকালীন বিরোধী দলীয় নেতা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। হামলায় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক নারী নেত্রী আইভি রহমানসহ ২৪ জন নিহত হন। সেইদিন যারা আওয়ামীলীগকে স্বমূলে ধ্বংশ করতে চেয়েছিল তারা আজ সমাজের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হয়েছে। জাতী কোনদিন তাদেরকে ক্ষমা করবে না। তিনি বঙ্গবন্ধুর আদর্শ লালন করে স্ব-র্নিভর দেশ গঠনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। ২৭আগস্ট মঙ্গলবার বিকেলে রামু স্বপ্নপূরী কমিউনিটি সেন্টারে রামু উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও মেজবান অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় রামু আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজলের সভাপতিত্বে বক্তারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে জাতির জনকের অবদান বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং ৭৫ এর বিয়োগান্তক ঘটনাকে ধিক্কার জানান। বক্তরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
রামু উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ সদস্য শামশুল আলম মন্ডলের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নাজনীন সরওয়ার কাবেরী,জেলা আওয়ামীলীগের সদস্য হাজ্বী সোনা আলী, রামু উপজেলা পুরুষ ভাইস চেয়ারম্যান মোঃ সালাউদ্দিন,নারী ভাইস চেয়ারম্যান আফসানা জেসমিন পপি, রামু উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক শামমুল আলম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি তপন বড়ুয়া, হানিফ বিন নজির, মাস্টার নুরুল আমিন, যুগ্ন-সম্পাদক মৃনাল বড়ুয়া,নুরুল ইসলাম বকুল, হাকিম আলী, রামু উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক ও শোক দিবস উদযাপন কমিটির আহবায়ক সাংবাদিক নুরুল ইসলাম সেলিম,সাংগঠনিক সম্পাদক ইউনুচ রানা চৌধুরী, শেখ জুনায়েদ বিপ্লব,শোক দিবস উদযাপন কমিটির যুগ্ন আহবায়ক নুরুল হক চৌধুরী, দপ্তর সম্পাদক আবুল কাসেম ,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সম্পাদক ডাক্তার শফিকুল ইসলাম, যুব ও ক্রীড়া সম্পাদক ফরিদুল আলম, সন্তোষ বড়ুয়া, সদস্য মোহাম্মদ কামাল উদ্দিন মেম্বার ,সদস্য জাকের আহাম্মদ, সদস্য মোহাম্মদ শাহ, আবুল কালাম সিকদার, রামু উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মনোয়ারা ইসলাম নেভী, ফতেখাঁরকুল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফিরোজ মিয়া, সাধারণ সম্পাদক আবদু রহিম যুগ্ম সম্পাদক সাংবাদিক আবদুল মালেক সিকদার,মোহাম্মদ আক্তার কামাল, রাজারকুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তারেক সরওয়ার সাধারন সম্পাদক সরওয়ার কামাল সোহেল খুনিয়াপালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হক কোম্পানি,সহ সভাপতি হাজী আবদু রাজ্জাক সিকদার, সাধারণ সম্পাদক বদিউজ্জমান বদু, ঈদগড় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী নুরুল আলম, রশিদ নগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বজল আহাম্মদ বাবুল ও সাধারণ সম্পাদক সায়েম মোহাম্মদ শাহীন,সহ সভাপতি শওকত আলী, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক জুহুর আলম, এম আবদুল হামিদ,চাকমারকুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাস্টার শামসুল আলম, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভুট্টো, কাউয়ারখোপ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ হোছন মেম্বার, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, কচ্ছপিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গির সিকদার, সাধারণ সম্পাদক আব্দুর রহিম,জোয়ারিয়ানালা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কামাল বোরহান উদ্দিন শাহান,গর্জনিয়া আওয়ামীলীগের সভাপতি ইউচুফ মেম্বার, সাধারন সম্পাদক শংকর শর্মা, ফতেখাঁরকুল ইউপি সদস্য ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর আহাম্মদ, আওয়ামীলীগ নেতা ওবায়দুল হক, রহমত উল্লাহ, জহির আলা উদ্দিন, প্রমুখ উপস্থিত ছিলেন। সভা শুরুর আগে প্রধান অতিথি মোস্তাক আহমদ চৌধুরী রামু উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দদের নিয়ে সাবেক সাংসদ ও রাষ্ট্রদ্রুত মরহুম আলহাজ্ব ওসমান সওয়ার আলম চৌধুরীর কবরে পুস্প স্তবক অর্পণ করেন।













