সেলিম উদ্দীন,ঈদগাঁহ
কক্সবাজার সদর উপজেলার পোকখালী ইউনিয়নের গোমাতলী উচ্চ বিদ্যালয়ে শিক্ষা অধিদপ্তর মহাপরিচালকের নিদের্শনানুসারে একযোগে বৃক্ষ রোপন কর্মসূচী পালন করেছে। বৃহষ্পতিবার ২৯ আগষ্ট বেলা সাড়ে ১২টার দিকে ওই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এ বৃক্ষরোপন কর্মসূচীতে অংশ গ্রহন করেন। বিদ্যালয় চত্বরে ফলদ বৃক্ষের চারা রোপন কর্মসূচীতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবদুল জলিল, সহকারী প্রধান শিক্ষক নজরুল ইসলাম, সহকারী শিক্ষক আবদুল মুনাফসহ বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন।প্রতিষ্ঠানে শতাধিক বনজ-ফলদ বৃক্ষের চারা রোপন করা হয়। রোপিত বৃক্ষ গুলো যথাযথ ভাবে পরিচর্যা করে তুলেতে পারলে পুষ্টির চাহিদা যেমন পূরণ হবে তেমনি পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য সহায়ক হিসাবে কাজ করবে বলে মনে করেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।













