আনচার উল্লাহ, উখিয়া :
নোয়াখালীর চাটখিল উপজেলার মোহাম্মদপুর এলাকায় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন দৈনিক আলোকিত সকাল ও দৈনিক আলোকিত নোয়াখালী পত্রিকার স্টাফ রিপোর্টার ও লাকসাম মডার্ণ পলিটেকনিক ইন্সটিটিউটের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর ছাত্র মোঃ সাকিব।
আহত সাকিব মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদ ইউনিয়নের কমলপুর গ্রামের মাওলানা নুরুল আমিনের ছেলে।
গত ২৮ আগস্ট”১৯ইং বুধবার রাত ১১:০০ টার দিকে দৈনিক আলোকিত নোয়াখালী পত্রিকার অফিস থেকে ফেরার পথে চাটখিল উপজেলার মোহাম্মদপুর নগরপাড়া শাহ আলম আর্মির বাড়ি সংলগ্ন এলাকায় পৌঁছলে অন্ধকার রাত্রে আকস্মিক একদল সশস্ত্র সন্ত্রাসী হত্যার উদ্দেশ্যে তাকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক ভাবে জখম করে।
আহত সাকিবের চিৎকার শুনে পার্শ্ববর্তী লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায় পরে গুরুতর আহত অবস্থায় তাকে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়, এখনো চিকিৎসাধীন আছে।
উল্লেখ্য যে, গত ২১ অক্টোবর ২০১৮ ইং কক্সবাজারের একটি হোটেলে র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ, সমগ্র দেশব্যাপী সাহসিকতার সাথে ইয়াবাসহ সব ধরনের অপরাধ মূলক কর্মকান্ডের খবর প্রচার করার জন্য সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলেনঃ কোনো ইয়াবা কারবারি সাংবাদিকদের দিকে তাকালে চোখ উপড়ে ফেলা হবে।
এ বক্তব্যের প্রেক্ষিতে তরুণ সাংবাদিক সাকিবের উপর সশস্ত্র হামলাকারী সন্ত্রাসীদের অনতিবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি হতে পারে বলে মনে করেন সচেতন মহল। অন্যথায় সাংবাদিকেরা নিরাপত্তাহীনতায় ভোগার আশঙ্কা করছেন সকলেই।
এদিকে চট্টগ্রাম দক্ষিণ জেলা বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর পক্ষথেকে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সন্তাসীদের চিহ্নিত করে দৃষ্ঠান্তমূলক শাস্তি দাবী করেন।













