অনলাইননিউজ ডেস্ক : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার পূর্বকলাদী জামে মসজিদের মুয়াজ্জিনের কক্ষ থেকে তিন শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেল ৩টার দিকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
নিহতরা শিশুরা হচ্ছে- রিফাত (১০), আব্দুল্লাহ (৮) ও ইব্রাহিম (৯)। তাৎক্ষণিকভাবে নিহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
মতলব দক্ষিণ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার আইচ বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতরা সেখানেই থাকতো। এদের মধ্যে ওই মসজিদের ইমামের ছেলে রিফাতও রয়েছে।













