সাংবাদিক জসিম উদ্দিন টিপুর পিতার মৃত্যুতে কক্সবাজার খবর ডট কম পরিবারের শোক

0
31

জাতীয় পত্রিকা দৈনিক ইত্তেফাক ও কক্সবাজারের স্থানীয় দৈনিক আজকের দেশবিদেশ পত্রিকার টেকনাফ প্রতিনিধি জসিম উদ্দীন টিপুর পিতা হাজী শওকত আলী (৬০) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টায় টেকনাফের হ্নীলা রংগীখালী নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হাজী শওকত আলী একজন সজ্জন ব্যক্তি, দানবীর ও সমাজসেবক হিসেবে পরিচিত ছিলেন।

আজ বুধবার(৫ সেপ্টেম্বর) জোহরের নামাজের পর রংগীখালি দারুল উলুম ফাজিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হবে।

সাংবাদিক জসিম উদ্দিন টিপুর পিতার ইন্তেকালে শোক প্রকাশ করেছেন ও মরহুমের আত্মার মাগফিরাত, শোকাহত স্বজনের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন কক্সবাজার খবর ডট কম (সিবিকে) পরিবার।

আগেরামুতে ৩ দিনব্যাপী ফলদ বৃক্ষমেলা শুরু
পরেনতুন ভোটারদের শুদ্ধতা যাচাই হবে কক্সবাজারের রোহিঙ্গা–সার্ভারে ঢুকিয়ে