রামুতে ৩ দিনব্যাপী ফলদ বৃক্ষমেলা শুরু

0
26

পরিকল্পিত ফল চাষ,যোগাবে পুষ্টিসম্মত খাবার’ এই প্রতিপাদ্যকে ধারণ করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রামুর উদ্যোগে রামু উপজেলা শহীদ মিনার চত্বরে তিন দিন ব্যাপী ফলদ বৃক্ষমেলা শুরু হয়েছে।

আজ ৪ সেপ্টেম্বর ২০১৯ সকাল ১০.০০ ঘটিকার সময় প্রধান অতিথি হিসেবে মেলার শুভ উদ্বোধন করেন কক্সবাজার – রামু সদর ৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল।এসময় উপস্থিত ছিলেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব প্রণয় চাকমা,সহকারী কমিশনার ভূমি জনাব চাই থোয়াইহলা চৌধুরী, রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব আবুল খায়ের সহ প্রশাসনিক কর্মকর্তা,রাজনৈতিক ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধিসহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।

এসময় মাননীয় সাংসদ বলেন- বর্তমান সরকার জনবান্ধব সরকার।জনগণের কল্যাণ সাধনই সরকারের প্রধান লক্ষ্য।সরকার কৃষিসহ জনগণ যাতে সুস্থভাবে বেঁচে থাকতে পারে সেজন্য পুষ্টির উপর জোরালো গুরুত্ব প্রধান করছে।জনগণ বাসা বাড়ির আঙিনায় বিভিন্নফলজ গাছ রোপনের মাধ্যমে নিজেরাই পুষ্টির যোগান দিতে পারবে।পরে অথিতিবৃন্দ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করেন।উল্লেখ্য যে,মেলা প্রতিদিন সকাল দশটা হতে রাত নয়টা পর্যন্ত চলবে।মেলায় বিভিন্ন নার্সারি তাদের নার্সারিতে উৎপাদিত চারার  স্টল স্থাপন করেছে। মেলা আগামী শুক্রবার পর্যন্ত চলবে।

আগেটেকনাফে ইয়াবা ও অস্ত্র নিয়ে নারীসহ আটক-৩
পরেসাংবাদিক জসিম উদ্দিন টিপুর পিতার মৃত্যুতে কক্সবাজার খবর ডট কম পরিবারের শোক