রামুতে বসত ভিটার সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে সন্ত্রাসীদের হামলায় আহত-৩

0
67

 

নিজস্ব প্রতিবেদক,রামু

রামুতে বাড়ি ভিটার সীমানা বাউন্ডারি দেওয়াল নির্মানকে কেন্দ্র করে সন্ত্রাসীদের হামলায় আহত ৩ জন। ঘটনাটি ঘটেছে ৪ সেপ্টেম্বর সকাল সাড়ে ৮ টায় রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের লম্বরী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে। হামলার শিকার আনোয়ার হোসেন সূত্রে জানা যায়, ৪ সেপ্টেম্বর আনোয়ার হোসেন বাড়ির সীমানায় বাউন্ডারি দেওয়াল নির্মাণের কাজ করার সময় হঠাৎ করেই পার্শ্ববর্তী রাজা মিয়ার ছেলে আব্দুল মালেক সিরাজুল্লাহ আব্দুল্লাহ এসে বাধা প্রদান করে এবং গালিগালাজ করে, আনোয়ার হোসেন প্রতিবাদ করলে উত্তেজিত হইয়ে বাড়ি থেকে দেশীয় তৈয়ারি অস্ত্রশস্ত্র নিয়ে অজ্ঞাত নামা আরো ৪ /৫ জন লোক এসে আনোয়ার হোসেনের উপর হামলা চালায় খবর পেয়ে ভাই নাসির উদ্দিন নবী হোসেন ঘটনাস্থলে গেলে তাদের উপর ও হামলা চালায় এবং সরোয়ারের স্ত্রীকে মারধর করে শ্লীলতাহানি করে। ঘটনার খবর পেয়ে এলাকার লোকজন আগাইয়া আসলে সবাই পালিয়ে যায়। আনোয়ার হোসেন, নাসির উদ্দিন, নবী হোছেন কে ঘটনাস্থল থেকে এলাকাবাসী উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত সিকিৎসক আনোয়ার হোসেনের অবস্থা সংকটাপন্ন দেখে উন্নতর সিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরন করে।  বর্তমানে আনোয়ার হোসেন সদর হাসপাতাল চিকিৎসাধীন। বাকি দুই জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।এলাকাবাসী জানান তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাদের উপর হামলা চালিয়েছে। সন্ত্রাসীদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের সহযোগিতা চান আনোয়ার হোসেনের পরিবার।

আগেটি টুয়েন্টি মহিলা বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশী মেয়েরা
পরেমানুষ হত্যা করে যে ৫ নারী বিশ্বব্যাপী আলোচিত