আল মাহমুদ ভূট্টোঃ
শহীদ লিয়াকত স্মৃতি সংসদ’র বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান আগামী শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকাল চারটায় রামু বাইপাস সিটি পার্ক কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশের পাশাপাশি প্রতিযোগিতার মনোভাব তৈরি করার লক্ষ্যে ১৯৯৮ সাল থেকে দেশব্যাপী শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা অয়োজন করে আসছে শহীদ লিয়াকত স্মৃতি সংসদ। গত বছরের ২১ সেপ্টেম্বর রামুতে প্রথমবারের মত এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা-২০১৮ এ অংশগ্রহণকারী রামুর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪ জন ট্যালেন্টপুলসহ ৩০ জন পরীক্ষার্থী এ বৃত্তি লাভ করে। বৃত্তিপ্রদান ও সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন আয়োজক কমিটি।
উক্ত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা। প্রধান আলোচক থাকবেন শহীদ লিয়াকত স্মৃতি সংসদ কেন্দ্রীয় পরিষদের পরিচালক ইঞ্জিনিয়ার মুহাম্মদ আরিফ উদ্দীন। অনুষ্ঠানটি উদ্বোধন করবেন শহীদ লিয়াকত স্মৃতি সংসদ কক্সবাজার জেলার উপদেষ্ঠা মাওলানা জিয়াউর রহমান জিয়া। বিশেষ অতিথি থাকবেন রামু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালাহ উদ্দীন, রামু সরকারি কলেজের অধ্যক্ষ আবদুল হক, রামু থানার ওসি (তদন্ত) এস এম মিজানুর রহমান, রামু খিজারী সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. শহীদুল্লাহ, রামু উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সিরাজুল ইসলাম সেলিম, রামু উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নীতিশ বড়–য়া, রামু উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদ তপন মল্লিক, যুগ্ম সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, শহীদ লিয়াকত স্মৃতি সংসদ কক্সবাজার জেলার উপদেষ্ঠা মফিজ উদ্দিন, শহীদ লিয়াকত স্মৃতি সংসদ রামু উপজেলার প্রধান উপদেষ্ঠা দেলওয়ারুল ইসলাম চৌধুরী, উপদেষ্ঠা মাও. মুফতি আবু বকর ছিদ্দিক। সভাপতিত্ব করবেন শহীদ লিয়াকত স্মৃতি সংসদ রামু উপজেলার আহবায়ক ইঞ্জিনিয়ার খাইরুল ইসলাম।
ট্যালেন্টপুলে বৃত্তি প্রাপ্তরা হলো- দ্বিতীয় শ্রেণীতে রামু খিজারী বার্মিজ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র মো. সাজ্জাদ হোসেন ইমরান, চতুর্থ শ্রেণীতে মেরংলোয়া রহমানিয়া ইসলামিয়া আলীম মাদ্রাসার ছাত্র মোহাম্মদ তাহসিন ও রামু খিজারী বার্মিজ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র রাজর্ষি বড়–য়া ও পঞ্চম শ্রেণীতে রামু সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী পূর্ণা বড়–য়া তিথি।
সাধারণ গ্রেডে বৃত্তি প্রাপ্তরা হলো- প্রথম শ্রেণী ঃ- মডার্ণ কেজি স্কুলের মো. জায়েদ উদ্দিন রাফি, রামু খিজারী বার্মিজ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অহনা বড়–য়া তুলি ও দক্ষিণ মিঠাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দেবাশীষ শর্মা উৎস।
দ্বিতীয় শ্রেণী ঃ- পূর্ব রাজারকুল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তাসকিয়া কবির কেমি, রামু উপজেলা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মন্দিরা দাশ (জয়িতা)।
তৃতীয় শ্রেণী ঃ- মডার্ণ কেজি স্কুলের তাজবিহা কবির নূরী, রামু উপজেলা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্বস্তিকা মজুমদার, এভারেস্ট টিচিং ইনস্টিটিউটের তাশনোভা শাইরিন।
চতুর্থ শ্রেণী ঃ- রামু খিজারী বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাইমা ছিদ্দিকা ¯েœহা, পূর্ব রাজারকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অর্ফনা বড়–য়া, মেরংলোয়া রহমানিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার আরাফাত করিম তামিম, এভারেস্ট টিচিং ইনস্টিটিউটের শামরুজ জাহান তুরসা।
পঞ্চম শ্রেণী ঃ- পূর্ব রাজারকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শামীম শাহিদা কলি, রামু খিজারী বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভ্র বড়–য়া, রামু খিজারী বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রবাহিকা বড়–য়া মেধা, জোয়ারিয়ানালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফাহমিদা নুসরাত সাদিয়া, মেরংলোয়া রহমানিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার সাহেদা আকতার।
ষষ্ঠ শ্রেণী ঃ- বাঁকখালী উচ্চ বিদ্যালয়ের ইফফাত আফীফা তাসফিয়া ও পায়েল দে।
সপ্তম শ্রেণী ঃ- বাঁকখালী উচ্চ বিদ্যালয়ের আবু ছালেহ মো. হাসানুজ্জামান আদিল ও নজরুল ইসলাম শাকিব।
অষ্টম শ্রেণী ঃ- আলহাজ্ব ফজল আম্বিয়া উচ্চ বিদ্যালয়ের তাসনিয়া ইসলাম ও কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের তাহাসিন আহমেদ।
নবম শ্রেণী ঃ- রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ের সামায়লা জাহান সামিহা, বাঁকখালী উচ্চ বিদ্যালয়ের সিদরাতুল মুনতাহা আইনান ও শ্রীপর্ণা বড়–য়া ডিনা। #####













