পালংখালীতে র‌্যাবের অভিযানে ইয়াবা সহ আটক ১

0
4

উখিয়া প্রতিনিধিঃ

উখিয়া থানার পালংখালী বাজার থেকে ইয়াবাসহ মো. লিটন শেখকে (৩২) আটক করেছে র‌্যাব। র‌্যাবের দাবি আটক ইয়াবার মূল্য ১৯ লাখ ৩৫ হাজার টাকা।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) রাত ৮টা ১৫ মিনিটের দিকে উখিয়া থানার পালংখালী বাজার দক্ষিণ দিকে সেনুয়ারা ফার্মেসীর সামনে থেকে ৩হাজার ৮’শ ৭০ পিস ইয়াবাসহ তাকে আটক করে র‌্যাব-১৫।

আটক মো. লিটন শেখ (৩২) খুলনা জেলার সোনাডাংগা গ্রামের আ. সালাম শেখের ছেলে।

র‌্যাব-১৫’র সহকারী পরিচালক (মিডিয়া) শাহ আলম পূর্বকোণকে বলেন, গোপন সূত্রে খবর পায় উখিয়া থানার পালংখালী বাজার দক্ষিণ দিকে সেনুয়ারা ফার্মেসীর সামনে টেকনাফ-কক্সবাজার সড়কের ওপর কিছু ব্যক্তি মাদক ক্রয়-বিক্রয় করছে। এই তথ্যের ভিত্তিতে অভিযানে চালিয়ে রাত ৮টা ১৫ মিনিটের দিকে ৩হাজার ৮’শ ৭০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।

আটক মো. লিটন শেখকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করেন।উখিয়া থানার ওসি আবুল মনসুর সত্যতা স্বীকার করেন।

আগেসচিবালয়-র‌্যাব হেড কোয়ার্টারসহ ১৭ প্রকল্প জি কে শামীমের হাতে
পরেচকরিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় যুবক নিহত