মুকুল কান্তি দাশ,চকরিয়া
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়াস্থ বানিয়ারছড়া স্টেশনে মাইক্রোবাসের ধাক্কায় সড়কের পাশে দাঁড়ানো যুবক আবদুল হামিদ টুনু (২২) ঘটনাস্থলে নিহত হয়েছেন।
শুক্রবার সকাল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবদুল হামিদ বরইতলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডস্থ সবুজ পাড়ার আবদুর রহমানের ছেলে।
বিকাল ৫টার দিকে কুতুববাজার মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা পড়ে সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই মোক্তার হোসেন চৌধুরী প্রত্যক্ষদর্শীর উদ্বৃতি দিয়ে বলেন, আবদুল হামিদ কক্সবাজার যেতে গাড়িতে উঠার জন্য সকাল ৫টার দিকে বানিয়ারছড়া স্টেশনে সড়কের পাশে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন।
ওই সময় কক্সবাজারমুখি একটি মাইক্রোবাস পেছন থেকে ধাক্কা দিলে হামিদ লুটে পড়ে ঘটনাস্থলে মারা যায়। চালক পালিয়ে গেলেও গাড়িটি জব্দ করা হয়েছে।
নিহত হামিদের পরিবারের লোকজনের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে













