আবদুল মালেক সিকদার, রামু
রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নে পূর্ব শত্রুতার জের ধরে দিন দুপুরে বাগানের প্রায় আড়াইশত ফলজ ও বনজ গাছ উপড়ে ফেলে কেটে টুকরো টুকরো করে বাঁকখালী নদীতে ভাসিয়ে দিয়েছে এবং চতুর্পাশে ঘেরা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। ২১ সেপ্টেম্বর সকাল ৯ টাই ১ নং ওয়ার্ডের আলী হোসেন সিকদার পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। বাগানের মালিক আলী হোসেন সিকদার পাড়া এলাকার আবুল খায়েরের ছেলে সিরাজুল হক জানান আমি ব্যবসার কাজে কক্সবাজার ছিলাম আমার বাড়িতে কোন পুরুষ লোক না থাকা অবস্থায় সুযোগ বুঝে পূর্ব শত্রুতার জের ধরে সকালে আমার বাড়ি সংলগ্ন বাগানবাড়িতে থেকে প্রায় আড়াই শত গাছ উপড়ে ফেলে কেটে ফেলেছে আলী হোসেন সিকদার পাড়া এলাকার আবু বক্কর তারই ছেলে নুরুল হকের নেতৃত্বে তার ভাই নুরুল আজিম, নরুল হাকিম,নুরুল আবছার, নুরু সাওদগর ও তার ছেলে মোস্তফা,মোহাম্মদ কালুর ছেলে ফরিদসহ বহিরাগত অজ্ঞাত নামা ১০/১৫ জন। তিনি আরো জানান আমার বাগান বাড়ি দখল করে রাতের অন্ধকারে বাড়ি তৈরি করার হুমকি ও দেন দুর্বৃত্তরা। ক্ষতিগ্রস্ত বাগানের মালিক সিরাজুল হক আরও জানান আমি মামলার প্রস্তুতি নিচ্ছি এবং দুর্বৃত্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করছি। এলাকাবাসী জানান, দিন দুপুরে এভাবে চারা গাছগুলো কেটে ফেলা খুবই অমানবিক ও অন্যায় কাজ। এ ব্যাপারে অভিযুক্তদের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তারা ঘটনা অস্বীকার করেন।













