নিজস্ব প্রতিবেদক,ঈদগাঁও
বান্দরবান সরকারী মহিলা কলেজের শিক্ষার্থী অসহায় সুমিত্রা ত্রিপুরার পাশে দাঁড়িয়েছেন ঈদগাঁওর ডাক্তার ইউছুপ আলী। ১৮ সেম্পেম্বর রাঙ্গামাটির রাজস্থলীর কৃষ্ট পাড়ার শোভামনি ত্রিপুরার কন্যা বান্দরবান সরকারী কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী সুমিত্রা এপেন্ডি সাইট রোগে আক্রান্ত হয়ে বান্দরবান থেকে জনৈক এক ব্যাক্তির মাধ্যমে সদরের ঈদগাঁও ডায়াবেটিস কেয়ার সেন্টারে আসে চিকিৎসার জন্য। সেখানে ভর্তি হন। হাসপাতালের এমডি ডাক্তার ইউছুপ আলী অসহায়ও শিক্ষার্থীর কথা বিবেচনা করে মানবিক দৃষ্টিকোণ দিয়ে সুমিত্রা ত্রিপুরায় পাশে অবস্থান নেন। সে সাথে তার এপেন্ডিসাইট রোগের অপরেশনসহ ফ্রি ঔষুদ প্রদান করে নজির স্থাপন করেন। খবর পেয়ে ২১সেম্পেম্বর বিকেলে ডায়াবেটিস হাসপাতালে
গিয়ে রোগী সুমিত্রার সাথে কথা হলে চিকিৎসা সেবার জন্য ডা: ইউছুপ আলীর প্রসংশা করেন। বর্তমানে তিনি সুস্থ। শুরু থেকে শেষ পর্যন্ত অপা রেশনসহ ঔষুদ বিনামূল্যে দেন বলেও জানান। হাসপাতাল এমডির সাথে কথা হলে তিনি মানবিকতা চিন্তা করে অসহায় এ রোগীর পাশে অবস্থান নিয়েছিলেন বলে জানান।













