সেলিম উদ্দীন,ঈদগাঁহ
চকরিয়া উপজেলার খুটাখালীতে জিয়াবুল ইসলাম প্রকাশ হৃদয় (১৫) নামের এক শারিরীক প্রতিবন্ধী কিশোর নিখোঁজ হয়েছে।
গতকাল বৃহষ্পতিবার সকাল ১০ টার সময় খুটাখালী থেকে ঈদগাঁহ যাবার কথা বলে সে আর ফিরে আসেনি।
শুক্রবার(২৭ সেপ্টেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত সাম্ভব্য সকল স্থানে খোঁজ করার পর বিষয়টি স্থানীয় চেয়ারম্যান- মেম্বার ও থানা পুলিশকে অবহিত করা হয়েছে।
নিখোঁজ জিয়াবুল ইসলাম হৃদয় পেশায় অটোরিক্সা চালক।
সে ইউনিয়নের ৬ নং ওয়ার্ড জয়নগর পাড়ার জালাল আহমদ ও রাবেয়া বেগমের বড় ছেলে।
তার পিতা জালাল আহমদ জানান, হৃদয় জম্মলগ্ন থেকে শারিরীক প্রতিবন্ধী। তার দু’পায়ে সমস্যা রয়েছে। সে স্বাভাবিকভাবে চলতে পারে না। অনেক চিকিৎসারপর একটু একটু হাটতে পারে। গত কিছুদিন ধরে সে খুটাখালী বাজারে অটোরিক্সা চালিয়ে সংসারের অভাব দুর করতে কাজে লেগে যায়।
গতকাল বৃহষ্পতিবার সকালে অটোরিক্সার পার্টস কিনতে ঈদগাঁহ যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে শুক্রবার বিকেল নাগাদ ফিরে আসেনি।
নিখোঁজ হৃদয়ের মা রাবেয়া বেগম জানায়, সকালে অটোরিক্সা গ্যারেজে রেখে ঈদগাঁহতে যায়। সন্ধ্যায় ফোন করে ফিরছে বলেও জানায়। কিন্তু রাতে তার ফোন (০১৬২৮ ৪০৩৯৯০)বন্ধ পাওয়া যায়।
সে বাড়িতে ফিরে না আশায় সারাদিন প্রতিবেশীসহ বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেও কিন্তু হৃদয়ের কোন খোঁজ পাওয়া যায়নি।
তিনি আরও জানান, হৃদয় শারিরীক প্রতিবন্ধী ও শান্তশিষ্ট ছেলে, কোন সময় বাড়ি থেকে কোথাও যায়নি।
প্রতিবন্ধী ছেলে কোথায় কি খাচ্ছে বলে তিনি কান্নায় ভেঙ্গে পড়েন। হৃদয় নিখোঁজের পর থেকে পরিবারের সদস্যরা ভেঙ্গে পড়েছেন।
ছেলেকে ফিরে পেতে তার মা ডুকরে ডুকরে কেঁদে প্রশাসনসহ সকলের সহযোগিতা কামনা করেছেন।
কোন স্বহৃদয়বান তার সন্ধান পেলে তার পিতা মোবাইল নম্বর ০১৮৫৫ ৭৩৬২০১ যোগাযোগের জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
উল্লেখ,হৃদয় নিখোঁজের সময় তার পরনে নেভি-ব্লু শার্ট,প্যান্ট ছিল। তার গায়ের রং কালো, তার দু’পা বাঁকা, সে স্বাভাবিক ভাবে হাটাচলা করতে পারে না।













