নিজস্ব প্রতিবেদক,ঈদগাঁও
কক্সবাজার উত্তর বনবিভাগের রেঞ্জ কর্মকতা মামুন মিয়ার নেতৃত্বে ২৭শে সেম্পম্বর রাত আনু মানিক তিনটার দিকে মেহেরঘোনা বিট কর্মকর্তা জাকের আহমদের প্রচেষ্টায় বিটের আওতাধীন ঈদগাও কলেজস্থ ভাদিতলা এলাকা হতে পাহাড় কেটে মাটি নিয়ে পাচার চেষ্টাকালে মাটি বোঝাই একটি ডাম্পার গাড়ি আটক করা হয়। এই সময় বনবিটের ষ্টাফ আবদুল হান্নান,তেজদীপ্ত চাকমা,
জাহানদার ভূইয়া উপস্থিত ছিলেন।
বিট কর্মকতা জাকের জানিয়েছেন, অবৈধ বালি উত্তোলন,পাচার ওপাহাড় কর্তনকারীদের বিরুদ্বে অভিযান অব্যাহত রয়েছে। সেসব অপরাধীদের কঠোরহস্তে দমন করা হবে।
উল্লেখ্য,গত কয়েকদিনের ব্যবধানে বালিও মাটি ভর্তি ডাম্পার জব্দ করা হয় এবং আইনগত ব্যবস্থা নেওয়া হয়।













