ঈদগাঁওতে অর্ধশতাধিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে চক্ষু বিষয়ক সেমিনার সম্পন্ন
এম আবুহেনা সাগর,ঈদগাঁও
সদরের ঈদগাঁওতে প্রাথমিক বিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষকদের নিয়ে চক্ষু বিষয়ক সেমিনার করলো চট্রগ্রাম পাহাড়তলী চক্ষু হাস পাতাল ও প্রশিক্ষন কেন্দ্র। ৩০শে সেম্পেম্বর সকাল এগারটায় দিকে ঈদগাঁও বাসষ্টেশনস্থ চক্ষু চিকিৎসা কেন্দ্রে এটি পাহাড়তলী চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষন কেন্দ্র এবং ইন্টারন্যাশনাল রোটারী ক্লাবের আয়োজনে অনুষ্টিত হয়েছে। সেমিনারে প্রশিক্ষন দেন,পাহাড়তলী চক্ষু হাসপাতাল থেকে আগত ডাক্তার সুমারানী রায়, রাজীব দে ও রাহিনুল মাওলা। তবে অফিসারদের মধ্যে অংশ নেন,রেহেনুমা তারানুমা ও সায়েম মোর্শেদসহ আরো অনেকে।
শিশুর চোখের বিভিন্ন সমস্যাধি নিয়ে খোলামেলা আলোচনা করা হয় সেমিনারে। গনমাধ্যমকর্মী এম আবু হেনা সাগর,আবদু শুক্কুরসহ বৃহত্তর এলাকার বিভিন্ন শিক্ষাঙ্গনের অর্ধশতাধিক শিক্ষকগন অংশ গ্রহন করেন।













