ঈদগাঁওতে ডায়াবেটিস কেয়ার সেন্টারের উদ্যোগে গরীব রোগীদেরকে ফ্রি ঔষুধ বিতরন 

0
6

 

নিজস্ব প্রতিবেদক,ঈদগাঁও
সদরের ঈদগাঁওতে ডায়াবেটিস কেয়ার সেন্টার এন্ড হাসপাতালের উদ্যোগে গরীব ও অসহায় রোগীদেরকে বিনামূল্যে ঔষুদ সামগ্রী প্রদান করে যাচ্ছে। এ হাসপাতালটি ২০১৩ সালের দিকে প্রতিষ্টা লাভ করলেও সে থেকে এ পর্যন্ত বৃহত্তর এলাকার গরীব ও অসহায় রোগীদের সহায়তা করে যাচ্ছে। তবে গরীব রোগীদেরকে অনেক সময় ফ্রি অপারেশন করা হচ্ছে। এছাড়া হাসপাতালটিতে দুই ক্যাটাগরীতে রেজিষ্টেশন করে সেবা প্রদান করে যাচ্ছে বলে জানা গেছে। তৎমধ্যে সাধারন ও গরীব অসহায় রোগী।
সাধারন রোগীদের ভিজিট অর্ধেক,পরীক্ষার ক্ষেত্রে ২৫% আবশ্যক ছাড় দেওয়া হয়। অন্য দিকে এলাকার গরীব ও অসহায় রোগীদেরকে বিনামূল্যে ঔষুদ প্রদান করা হয়। বর্তমানে রোগীর সংখ্যা অর্ধশতাধিক। সে থেকে অধ্যাবদি পর্যন্তও এ ধারা অব্যাহত রয়েছে।
এ বিষয়ে মাইজপাড়ার মাহফুজ নামের এক রোগী জানান, এ হাসপাতালটির এমডি মানবিক দৃষ্টিকোণ দিয়ে গরীব রোগীদের পাশে অবস্থা করছে।
ডায়াবেটিস কেয়ার সেন্টার এন্ড হাসপাতালের এমডি ডা: মো: ইউসুফ আলী কক্সবাজার প্রতি দিনকে জানিয়েছেন, আমরা হাসপাতালের পক্ষ থেকে অসহায় লোকদের পাশে দাঁড়িয়েছি। এটি অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
আগেরেনিটিডিনে নিষেধাজ্ঞা জানে না অনেকেই, কক্সবাজারে বিক্রি বন্ধ হয়নি কোথাও
পরেটেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক কারবারী নিহত