ঈদগাঁও ইউনিয়ন যুবলীগের কমিটি অনুমোদন

0
5

ঈদগাঁও ইউনিয়ন যুবলীগের কমিটি অনুমোদন

এম আবুহেনা সাগর,ঈদগাঁও

বাংলাদেশ আওয়ামী যুবলীগ,ঈদগাঁও ইউনিয়ন শাখা নব কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে ঈদগাঁও যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক এনাম রনিকে সভাপতি এবং সাবেক ছাত্রনেতা রাশেদ উদ্দীন রাসেলকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ আওয়ামী যুবলীগ,কক্সবাজার সদর উপজেলার সভাপতি ইফতেখার উদ্দীন পুতু এবং সাধারণ সম্পাদক রাজিবুল হক চৌধুরী রিকোর স্বাক্ষরিত ১লা অক্টোবরে আংশিক কমিটি অনুমোদন প্রদান করেন। উক্ত কমিটিতে সহ-সভাপতি পদে মাহমুদুল হাসান মিনার, যুগ্ন-সাধারণ সম্পাদক পদে মনছুর আলম,সাংগঠনিক সম্পাদক পদে নুরুল হক মনো নীত হয়। সে সাথে উক্ত কমিটি আগামী ৩০ কার্য দিবসের মধ্যে পূর্ণাঙ্গ করে বাংলাদেশ আওয়ামী যুবলীগ,সদর শাখার দপ্তর বরাবর জমা দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়।

আগেকক্সবাজার সদর হাসপাতালে মর্গের ফ্রিজ এক্সরে ও আলট্রাসনোগ্রাফি মেশিন নষ্ট
পরেবঙ্গবন্ধু স্যাটেলাইটের বাণিজ্যিক সেবা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী